নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শনিবার সকালেই আচমকা থমকে দাঁড়াল মেট্রোর ব্লু লাইনের পরিষেবা। দক্ষিণেশ্বরে সিগন্যালিং সমস্যার জেরে এক ঘণ্টা কুড়ি মিনিট স্তব্ধ থাকল মেট্রো চলাচল। ফলে অফিস টাইমে চরম ভোগান্তির মুখে পড়তে হল নিত্য যাত্রীদের।
শনিবার সকাল ৯টা নাগাদ দক্ষিণেশ্বর স্টেশনে হঠাৎই দেখা দেয় সিগন্যাল বিপত্তি। কোনও রকম পূর্বঘোষণা ছাড়াই আপ ও ডাউন পথে দক্ষিণেশ্বর থেকে বরানগর পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় মেট্রো চলাচল। বরানগর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পরিষেবা স্বাভাবিক থাকলেও, ব্লু লাইনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বন্ধ থাকায় ব্যাপক সমস্যায় পড়েন যাত্রীরা। অফিস ও পড়ুয়ারা বাধ্য হয়ে বিকল্প যানবাহনের ওপর নির্ভর করতে শুরু করেন।
প্রচণ্ড ভিড়, অতিরিক্ত সময় এবং যন্ত্রণা সব মিলিয়ে সকালেই বিপাকে পড়ে যায় শহরবাসী। কর্তৃপক্ষ প্রথমে পরিস্থিতি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও, প্রায় এক ঘণ্টা কুড়ি মিনিট অপেক্ষার পর পরিষেবা স্বাভাবিক হয়। কবি সুভাষ স্টেশন বন্ধ থাকার কারণে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলছিল। পাশাপাশি, মেট্রো কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল ২৭২টি ট্রেনের মধ্যে ৩২টি ট্রেন মহানায়ক উত্তম কুমার স্টেশনেই যাত্রাপথ শেষ করবে এবং কবি সুভাষ পর্যন্ত যাবে না। ফলে যাত্রীদের অসুবিধা আরও বেড়েছিল।
সম্প্রতি ব্লু লাইনের পরিষেবা বারবার বিঘ্নিত হওয়ায় যাত্রীদের ক্ষোভ তীব্র হচ্ছে। কখনও দেরিতে স্টেশনে পৌঁছনো, কখনও দরজা বন্ধ না হওয়া, কখনও আবার মাঝপথে ট্রেন দাঁড়িয়ে থাকা নানা সমস্যায় জেরবার যাত্রীরা বারবারই কর্তৃপক্ষের ওপর অসন্তোষ প্রকাশ করছেন। শহরের অন্যতম প্রধান যোগাযোগ ব্যবস্থা হিসেবে ব্লু লাইনের এই ধারাবাহিক সমস্যা প্রশ্ন উঠছে পরিচালন দক্ষতা নিয়ে।
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের