নিজস্ব প্রতিনিধি , চেন্নাই - প্রথম পর্ব মুক্তির পর থেকে শুধু বলিউড নয় দক্ষিণী জগতেও সাড়া ফেলেছে ধুরন্ধর। দ্বিতীয় পর্বের জন্য মুখিয়ে ছিলেন তারকা অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে গোটা দর্শকমহল। ইতিমধ্যেই , রমরমিয়ে ব্যবসা শুরু করছে এই ছবি। যা নিয়ে প্রশংসা করেছেন আল্লু অর্জুন , বিজয় দেবারাকোন্ডা-সহ বহু দক্ষিণী সুপারস্টার। তবে বরাবরই স্পষ্টবাদী অভিনেতা প্রকাশ রাজ বিষয়টি নিয়ে মাতামাতি করতে একেবারেই নারাজ। ধুরন্ধরের প্রশংসা করায় ইন্ডাস্ট্রির অভিনেতাদের এবার খোঁচা দিলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় একটি বহু পুরোনো গান পোস্ট করে ক্যাপশনে খোঁচা দিলেন প্রকাশ রাজ। ১৯৬১ সালের ‘হাম দোনো’ ছবির গান ‘আভি না যাও ছোড়কর’ পোস্ট করে অভিনেতা ক্যাপশনে লেখেন, "আমি ধুরন্ধর থেকে অনেক দূরে রয়েছি। আপনারা?" এরপরই আরও একটি পোস্ট করতে দেখা যায় তাকে। সেখানে প্রকাশ লেখেন, "এখনও পর্যন্ত ধুরন্ধর ২ দেখে প্রশংসা করেছেন আল্লু অর্জুন, বিজয় দেবারাকোন্ডা, জুনিয়র এনটিআর, মহেশ বাবু ও রাম চরণ। বলিউডের কোনও তারকা করেছে কি? দায়বদ্ধতা পালনের লক্ষণ দক্ষিণেও ছড়িয়ে পড়ছে।"
উল্লেখ্য , সমালোচনা নিয়ে একেবারেই ভাবতে নারাজ প্রকাশ রাজ। একাধিকবার সাক্ষাৎকারে বুঝিয়ে দিয়েছেন তিনি গেরুয়া শিবিরের বিরোধী। এই ছবিতে আবার নরেন্দ্র মোদি সহ নোটবন্দির সেই স্মরণীয় রাতের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। অনেকের মন্তব্য , তবে কি এই কারণেই রাগ অভিনেতার? তবে এখন দেখার বিষয় দক্ষিণী তারকারা চুপ থাকবেন নাকি তার মন্তব্যের উত্তর দেবেন। দক্ষিণী সুপারস্টার যশ বলেছিলেন , "আমি ধুরন্ধরের জন্য টক্সিক পিছিয়ে দিইনি। আমি নিজেই রণবীরের এই ছবির জন্য অপেক্ষা করছি।" বলাবাহুল্য , পুরো দক্ষিণী ইন্ডাস্ট্রিকেই কাবু করেছে ধুরন্ধর ঝড়। তবে প্রকাশ রাজের এহেন মন্তব্যে এখন বিতর্ক তুঙ্গে।
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের