নিজস্ব প্রতিনিধি, টোকিও – চলতি বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ থেকে খালি হাতে ফিরতে হচ্ছে সোনার ছেলে নীরজ চোপড়াকে। জ্যাভলিনে ৮ নম্বরে শেষ করেন তিনি। গত ৭ বছরে প্রথমবার পদক হাতছাড়া নীরজের। অন্যদিকে পদকহীন পাকিস্তানের আরশাদ নাদিম। দশম স্থানে থামলেন তিনি।
যোগ্যতা অর্জন পর্বে ৮৪.৮৫ মিটারের থ্রো করে সরাসরি ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেন নীরজ চোপড়া। বৃহস্পতিবার প্রথম চেষ্টায় ৮৩.৬৫ মিটার থ্রো করেন তিনি। দ্বিতীয় চেষ্টায় ৮৪.০৩ মিটার থ্রো। তবে তৃতীয় চেষ্টায় ফাউল করে ফেলেন। চতুর্থবার মাত্র ৮২.৮৬ মিটার থ্রো। পঞ্চমবার ফের ফাউল করেন সোনার ছেলে। পদক জয়ের স্বপ্ন সেখানেই ভঙ্গ হয়ে যায় তাঁর।
যে টোকিও অলিম্পিকে সোনা জিতে ইতিহাস গড়েছিলেন নীরজ, সেই টোকিও ট্র্যাকেই ১৪০ কোটি ভারতবাসীকে হতাশ করলেন তিনি। টোকিও থেকে খালি হাতে ফিরতে হচ্ছে তাঁকে। অন্যদিকে দশম স্থানে শেষ করলেন নীরজের ‘প্রিয় বন্ধু’ পাকিস্তানের আরশাদ নাদিম। বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে জ্যাভলিনে পদক শূন্য ভারত ও পাকিস্তানের।
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের