নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আইএসএল নিয়ে টানাপোড়েনের মাঝে আই লিগের আয়োজন প্রায় ধামাচাপা পড়ে গিয়েছিল। আইএসএল আয়োজন এখনও বিশ বাও জলে। এরই মাঝে নয়া বিজ্ঞপ্তি জারি ফুটবল ফেডারেশনের। আই লিগের টেন্ডার ঘোষণা করল ফেডারেশন। আই লিগ , আইএসএল দুটিই ভারতীয় ফুটবলের মুখ্য অংশ। তাই একদিক থেকে আশার আলো দেখছে ভারতীয় ফুটবলপ্রেমী সমর্থকরা।
সূত্রের খবর , আগামী ১৩ই ডিসেম্বরের মধ্যে বিড জমা দিতে হবে। ১৪ ই ডিসেম্বর বিড ওপেন করা হবে। আই লিগের মূল পর্বের টেন্ডারের মূল্য রাখা হয়েছে ৪ কোটি টাকা। আই লিগ ২ সহ আই লিগ ৩-এর টেন্ডারের মূল্য যথাক্রমে ১.২৫ কোটি ও ৭৫ লক্ষ টাকা। আই লিগের তিনটি বিভাগ মিলিয়ে মোট ৬ কোটি টাকা টেন্ডার মূল্য ধার্য্য করে রেখেছে ফেডারেশন।
আইএসএল আয়োজন নিয়ে অনিশ্চয়তা এখনও কাটছেনা। ঘরোয়া প্রতিযোগিতাগুলিও শুরু করা নিয়ে যথেষ্ট সমস্যা শুরু হয়। আইএসএল নিয়ে ডামাডোল চলার মাঝেই আই লিগের প্রসঙ্গই ভুলে গেছিলেন ফুটবল কর্তারা। এই নিয়ে এআইআইএফ-কে চিঠিও পাঠায় ফেডারেশন। দিনক্ষণ , সময় কিছুই প্রকাশিত না হওয়ার কারণ জানতে চাওয়ায় ফের শোরগোল বেড়ে যায় ফুটবল মহলে।
এমনকি ফেডারেশনের মিটিংকে উপেক্ষা করে দিল্লিতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর মনসুখ মান্ডব্যের সঙ্গে দিল্লিতে আলোচনায় বসে আই লিগের প্রতিনিধিরা। আই লিগ আয়োজন নিয়ে সমস্যার কথাও আলোচনা করা হয় মিটিংয়ে। তবে সমস্যা এখনও কাটেনি। টেন্ডার ঘোষণা করা হলেও বাকি পদ্ধতি এখনও এগোয়নি। এখন প্রশ্ন এটাই আইএসএলের টেন্ডার ব্যর্থ হওয়ার পর কি আই লিগের টেন্ডারও বাতিল করা হবে? প্রশ্ন তুঙ্গে। তবে সবটাই সময়ের অপেক্ষা।
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের