নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দল-মতের ঊর্ধ্বে উঠে গণতন্ত্রের মর্যাদা রক্ষা এবং উন্নয়নের লক্ষ্যে একসঙ্গে কাজ করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিধায়কদের দুদিনের বিশেষ প্রশিক্ষণ শিবিরে উপস্থিত থেকে তিনি নতুন বিধায়কদের সংসদীয় রীতি-নীতি শেখার আহ্বান জানান। একইসঙ্গে অতীতের রাজনৈতিক সংস্কৃতির সমালোচনা করে সহযোগিতা ও সৌজন্যের নতুন অধ্যায়ের ডাক দেন মুখ্যমন্ত্রী।
শুক্রবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে শুরু হয়েছে রাজ্যের বিধায়কদের জন্য ২ দিনের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি। লোকসভার স্পিকার ওম বিড়লা এই কর্মসূচির উদ্বোধন করেন। নবনির্বাচিত বিধায়কদের সংসদীয় গণতন্ত্র, বিধানসভার কার্যপ্রণালী এবং জনসেবার দায়িত্ব সম্পর্কে সম্যক ধারণা দিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে শাসক ও বিরোধী সব দলের বিধায়কই উপস্থিত ছিলেন।
বক্তব্যের শুরুতে এই কর্মসূচির সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, সংসদের সচিবালয় থেকে শুরু করে যারা এই আয়োজন সফল করতে সহযোগিতা করেছেন, তাদের প্রচেষ্টাতেই এই গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। এদিনের বক্তব্যে শুভেন্দু অধিকারী অতীতের বামফ্রন্ট ও তৃণমূল সরকারের আমলের রাজনৈতিক সংস্কৃতির সমালোচনাও করেন।
তার বক্তব্য, ' প্রথমে ৩৪ বছরে দলীয় অফিস থেকে সব হত। আর ১৫ বছরের কথা বলব না। কারণ এখানে বিরোধী দলনেতা আছেন, সকলে আছেন। নিজের বিধানসভার নিন্দা করা মুখ্যমন্ত্রীর শোভা পায় না।' তিনি আরও দাবি করেন, গুরুত্বপূর্ণ অধিবেশনের আগে বিরোধী দলনেতাকে একাধিকবার সাসপেন্ড করা হয়েছিল।
তবে অতীতের প্রসঙ্গ টেনেও ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তাই দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'আজ সকল বিধায়ককে ভালো করে কাজ শিখতে হবে। প্রথমবার যিনি নির্বাচিত হয়ে আসেন, তাদের শিখতে হয়। আপনাদের এই ২ দিন ভালো করে শিখতে হবে। সবাইকে একসঙ্গে রাজ্যকে দাঁড় করাতে হবে।'
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের