নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় বিধ্বস্ত মুর্শিদাবাদ। গত কয়েকদিনে লাগাতার বোমা উদ্ধার হয় মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চল থেকে। শুক্রবার সকালেও উদ্ধার করা হল বিপুল পরিমাণে বোমা। যার আকার ছিল অনেকটাই নারকেলের মত। ঘটনায় তুমুল আতঙ্কিত ফারাক্কা অঞ্চলের বাসিন্দারা।
সূত্রের খবর , গতকাল রাত্রে ফরাক্কা থানার আইসি নীলোৎপল মিশ্রের নেতৃত্বে পুলিশের একটি টিম ফরাক্কার ফিডার ক্যানেল সংলগ্ন জঙ্গল থেকে বিপুল পরিমাণে তাজা বোমা উদ্ধার করে। এই বিস্ফোরক ছড়িয়ে থাকার খবর আগেই পেয়ে যায় তারা। প্রায় ২০ থেকে ২২ টি তাজা বোমা সেখানে উদ্ধার হয়। বোমা উদ্ধারের জায়গা ঘিরে দেয় পুলিশ। বোমা গুলো নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়ার পর ঘটনাস্থলে যায় বোম স্কোয়াড টিম।
বোমা নিষ্ক্রিয় করার পর কিছুটা স্বস্তি পেলেও বিষয়টা মোটেই চোখে দেখছেনা পুলিশ। কে বা কারা বোমা গুলো মজুত করছিলো তা তদন্ত করে দেখছে ফরাক্কা থানার পুলিশ। ঘটনাস্থলের আশেপাশে আরও বোমা থাকতে পারে বলে অনুমান করছে পুলিশ। গ্রামবাসীদের সকলকেই সতর্কবার্তা দিয়েছে তারা।
এক স্থানীয় এই প্রসঙ্গে জানিয়েছেন , "দিনের পর দিন এইভাবে বোমা উদ্ধার হতে থাকলে আমরা কোনভাবেই নিজেদের সুরক্ষিত বলে মনে করছিনা। যেকোনওদিন একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এর মধ্যে বড় কোনো ষড়যন্ত্র আছে। নাহলে একই জায়গা থেকে কিভাবে বারবার বোমা উদ্ধার হয়।"
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের