নিজস্ব প্রতিনিধি , বীরভূম - ফের বোমা উদ্ধার। এক মাসের ব্যবধানে জেলায় জেলায় উদ্ধার হচ্ছে বোমা। এবার বীরভূমের নলহাটিতে উদ্ধার করা হল বিপুল পরিমাণ বিস্ফোরক। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গ্রেফতার নারায়ণ ঘোষ নামক এক দুষ্কৃতী।
সূত্রের খবর , বুধবার রাতে পিকআপ ভ্যান থেকে প্রায় ৫০ প্যাকেট জিলেটিন স্টিক উদ্ধার করা হয়। ঘটনায় ভ্যান সহ বোলেরো গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। হাবুল ঘোষের ছেলে নারায়ণ ঘোষের বাড়ি নলহাটি থানার অন্তর্গত জয়পুর এলাকায়। বুধবার দুপুরে রামপুরহাট থানায় পেশ করা হয়েছে দুষ্কৃতীকে।
ঘটনার তদন্ত শুরু করে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। স্থানীয়রা জানিয়েছেন , বিস্ফোরকগুলি নলহাটি সহ আশেপাশের পাথর শিল্পাঞ্চলে পাথর ভাঙার কাজে ব্যবহার করা হয়। তবে ঘটনায় জঙ্গি বাহনীর আশঙ্কাও করছে পুলিশ। আসলে কোথা থেকে আসছে এই বিস্ফোরক , সেই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের