নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তারাতলা গুদাম বিপর্যয় ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র। এবার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে গ্রেফতারের দাবি তুললেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। শুধু দাবি নয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে সরাসরি বার্তা দিয়ে তিনি বলেন, এই ঘটনায় সরকারের অবস্থান কতটা আন্তরিক, তার প্রমাণ মিলবে ফিরহাদের বিরুদ্ধে পদক্ষেপের মাধ্যমেই।
শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন, 'ফিরহাদ হাকিম যদি কাউন্সিলরদের নিয়ে আজ বিকেলে ঋতব্রত বন্দোপাধ্যায়ের মিটিংয়ে যান। তাহলে প্রমাণিত হবে মুখ্যমন্ত্রীর বিধানসভায় দেখানো কাগজ আসলে চাপ তৈরি করা। আর যদি বিকেল ৫ টার আগে ফিরহাদ হাকিমকে নিয়ে ব্যবস্থা নেওয়া হয়, তাহলে বুঝব শুভেন্দু অধিকারী হৃদয় থেকে, গরিব মানুষের জন্যে কথা বলছেন।'
কুণাল ঘোষ আরও বলেন, 'অবিলম্বে বিকেল ৫ টার আগে ফিরহাদ হাকিমকে গ্রেফতার করা উচিত। নাহলে বুঝতে হবে ন্যায়বিচারের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথার সম্পর্ক নেই। বক্তব্যের বিশ্বাসযোগ্যতা রাখতে গ্রেফতার করতে হবে।’এদিন কুণাল আরও দাবি করেন, তারাতলা কাণ্ডে গ্রেফতার হওয়া প্রাক্তন পুরকর্তা কালীচরণ বন্দ্যোপাধ্যায় মূলত ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ ছিলেন।
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের