নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বিধানসভা ভোট এগোনোর সঙ্গে সঙ্গে শাসক বিরোধী সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছে বিভিন্ন জেলা। জেলায় জেলায় পরিবর্তন যাত্রা শুরু করে শাসক শিবিরের বিরুদ্ধে পথে নেমেছে বিজেপি। অন্যদিকে , SIR প্রক্রিয়ার বিরোধিতা করে ভোটার তালিকায় নাম বাদ যাওয়া নিয়ে বিরোধীদের তুলধনা করছে তৃণমূল। এবার অশোকনগর কল্যাণগড় এলাকায় বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে ব্যাপক চাঞ্চল্য।

সূত্রের খবর , মঙ্গলবার রাতে বিজেপির পরিবর্তন যাত্রা অনুষ্ঠিত হয় অশোকনগর কল্যাণগড় এলাকায়। বিশালাকার গাড়ি ফুল দিয়ে সাজিয়ে সেই এলাকা থেকে তৃণমূলের নামে ধিক্কার জানিয়ে জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে এগিয়ে যাচ্ছিল বিজেপির পরিবর্তন যাত্রা। যেখানে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী সহ সিভিকরা। অন্যদিকে অশোকনগরের তৃণমূল ছাত্র সংগঠনের তরফে কর্মসূচি পালন করা হয়। তখন বিজেপির রথ ঢুকতেই পাল্টা জয় বাংলা স্লোগান দিয়ে ওঠে তৃণমূলের কর্মী সমর্থকরা। স্লোগান পাল্টা স্লোগানে উত্তাল হয়ে ওঠে ওই এলাকা। তবে পুলিশ থাকায় ঘটনা বিরাটাকার নেয়নি।

অশোকনগর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি বলেছেন , "অশোকনগরের মাটি তৃণমূলের। এটা মমতা ব্যানার্জির এলাকা। এখানে সবাই দেখিয়ে দিয়েছে তৃণমূুল কি করতে পারে না পারে। ওরা সারা জায়গা থেকে লোক এনে যা না করেছে অশোকনগরের ছাত্র সংগঠন তা করে দেখিয়েছে। আমরা ওদের পাত্তাই দিইনি। আর এটা পরিবর্তন যাত্রা নয় , শেষ যাত্রা। ২০২৬ এর পর ধূলিসাৎ হয়ে যাবে বিজেপি। ওদের আর খুঁজে পাওয়া যাবে না।"

তিনি আরও বলেন , "বাংলার মানুষ ওদের লোকসভায় প্রত্যাখ্যান করেছেন। এবার বিধানসভায় ৫০ টির বেশি আসন পাবেনা। ওদের চোর শুভেন্দু যতই গলা ফাটাক না কেন বাংলার মানুষ জানে দিদি না থাকলে বাংলার কি হতে পারে। বাংলার মানুষ দিদিকে চায়। সেটা ভোটের পরই বিজেপি বুজতে পারবে।"
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের