নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোট-পরবর্তী অশান্তির আবহে কড়া বার্তা বিজেপির। 'দলে কোনওভাবেই তৃণমূলীকরণ হবে না', স্পষ্ট জানিয়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার অভিযোগ ঘিরে প্রশাসনের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের পর এই অবস্থান তুলে ধরলেন তিনি।
বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই কলকাতা সহ রাজ্যের নানা জায়গায় অশান্তির খবর সামনে আসছে। কোথাও তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর, কোথাও আবার নেতা-কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। পাশাপাশি বিজেপির তরফে দাবি, জয়ের পরেও তাদের দুই কর্মী খুন হয়েছেন।
এই পরিস্থিতিতে বুধবার রাজ্যের স্বরাষ্ট্রসচিবের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন শমীক ভট্টাচার্য। তার আগে তিনি রাজ্য পুলিশের ডিজি এবং পুলিশ কমিশনারের সঙ্গেও কথা বলেন বলে জানান। বৈঠকের মূল লক্ষ্য ছিল, অশান্তি নিয়ন্ত্রণে দ্রুত ও কড়া পদক্ষেপ নিশ্চিত করা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শমীক বলেন, 'বিজেপির তৃণমূলীকরণ হবে না। কেউ সুযোগ নিয়ে দলীয় পতাকা বদলে দখলদারি রাজনীতি করলে তা বরদাস্ত করা হবে না।'
তিনি আরও বলেন, ' আমাদের দুজন কর্মীর শহিদ হয়েছেন। জিতেছি আমরা। ফলটা উল্টো হলে এতক্ষনে আমাদের ২০০ কর্মী খুন হয়ে যেত। তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ গোষ্ঠী কোন্দলে অনেকেই রাতারাতি হাতে ফ্ল্যাগ নিয়ে, মাথায় গেরুয়া ফেট্টি লাগিয়ে তৃণমূলের অফিস দখল করছেন। তালা লাগাচ্ছে। আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি এখানে পুরসভা, পঞ্চায়েত দখল চলবে না।'
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের