নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজনীতির উত্তপ্ত আবহের মধ্যেই বিধানসভার গেটে দেখা গেল এক ভিন্ন ছবি। একদিকে বিজেপির মানিকতলার বিধায়ক তাপস রায়, অন্যদিকে তৃণমূলের বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ দুই রাজনৈতিক প্রতিপক্ষের হাসিমুখে সৌজন্য বিনিময় নজর কাড়ল সকলের। রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও ব্যক্তিগত সম্পর্ক যে এখনও অটুট, তারই বার্তা মিলল তাদের কথোপকথনে।
মঙ্গলবার বিধানসভার গেটের সামনে আচমকাই মুখোমুখি হন তাপস রায় ও কুণাল ঘোষ। রাজনৈতিক উত্তেজনার আবহেও ২ জনকে দেখা যায় অত্যন্ত স্বাভাবিক ও হালকা মেজাজে কথা বলতে। সেই সময় তাপস রায়ের উদ্দেশ্যে কুণাল ঘোষ মজার ছলে বলেন, ' বউদিকে বলো, লুচি আর পটল ভাজাটা পাওনা রইল। যে কোনও দিন বাড়ি গিয়ে খাব। তোমার সঙ্গে আমার সম্পর্ক মানুষকে বোঝানো শক্ত। এর সঙ্গে সবসময় রাজনীতি মেলালে হবে না।'
কুণাল আরও স্মৃতিচারণা করে জানান, ' আমি একবার তাপস রায়কে ভালো বলেছিলাম বলে দল আমাকে সাসপেন্ড করে দিয়েছিল। যাদের কথায় সাসপেন্ড করেছিল তারা অন্য জায়গায় নেচে বেড়াচ্ছেন, আর আমি পার্টির জন্য লড়ছি।' তার বক্তব্য, রাজনৈতিক বিরোধিতা থাকলেও ব্যক্তিগত সম্পর্ককে সবসময় রাজনীতির রঙে দেখা উচিত নয়।
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের