নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বৃহস্পতিবার সকালে হঠাৎই বিধাননগর মহকুমা হাসপাতালে আগুন আতঙ্ক। আচমকাই আউটডোরের এসি মেশিন থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। ঘটনাটিকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়ায় রোগী ও তাদের পরিবারের মধ্যে।
সূত্রের খবর, সকালবেলায় হাসপাতালের আউটডোর বিভাগে ভিড় ছিল যথেষ্ট। ঠিক সেই সময় এসি মেশিন থেকে হঠাৎ করেই ধোঁয়া বের হতে শুরু করে। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। রোগী ও তাঁদের আত্মীয়রা আতঙ্কে চিৎকার করে বেরিয়ে আসতে থাকেন। রীতিমতো হুড়োহুড়ির সৃষ্টি হয় আউটডোরে। খবর পেয়ে দমকলের ২ টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সঙ্গে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও পৌঁছায়।
যদিও হাসপাতালের কর্মীদের সক্রিয়তায় দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ফলে বড়সড় কোনও বিপদের আশঙ্কা তৈরি হয়নি। দমকল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, ওপিডির ভিতরে থাকা এসি মেশিনে আগুন লেগেছিল। তবে আতঙ্কের কিছু নেই। কিন্তু কীভাবে এসি মেশিনে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। দমকলের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের