নিজস্ব প্রতিনিধি , উত্তর দিনাজপুর - বিবাহিত যুবতীকে খুন করে ফাঁসিতে ঝোলানোর অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়াল গোদাশীমল গ্রামে। মৃতার নাম নাসেরা খাতুন (২০)। খবর পেয়ে ঘটনাস্থল চাকুলিয়া পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে, ঘটনার তদন্ত শুরু করে।
পরিবার সূত্রে জানা গেছে , কিছু বছর আগে প্রেমের সম্পর্ক থেকে নাসেরার বিয়ে হয়েছিল গোয়ালপোখোরের মধ্য ফুলবাড়ী গ্রামের বাসিন্দা নুরানীর সঙ্গে। পরবর্তী সময় থেকেই স্বামী পারিবারের সংঘাত, অশান্তি নিয়মিত দেখা দিত। এরপর রবিবার সন্ধ্যায় হঠাৎ তাঁর মৃত্যুসংবাদ পাঠানো হয় বাবার বাড়িতে। যা শুনে ভেঙে পরে পরিবারের লোকজন।

মৃতার জ্যেঠু অভিযোগ করে জানান, 'আমার ভাইঝিকে মেরে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আগেও বহুবার মারধর করেছে ওর বাড়ির লোক। দুদিন আগেই প্রচুর অত্যাচার করেছিল। বাচ্চা মেয়েটাকে সত্যি এমনভাবে শেষ করে ফেলবে তা ভাবতেও পারিনি। প্রতিটি বক্তব্য, প্রমাণ খতিয়ে দেখলেই সত্য স্পষ্ট হবে। আমরা দোষীদের কড়া শাস্তি চাই '।
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের