নিজস্ব প্রতিনিধি , হাওড়া - নির্মাণকাজের গাফিলতির জেরে মৃত্যু ২ ব্যবসায়ীর। মঙ্গলবার দুপুরে হাওড়া পৌরনিগম সংলগ্ন একটি বহুতল চত্বরে দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। বহুতলের ওপর থেকে লোহার রড পড়ে মৃত্যু হল দুজন ব্যবসায়ীর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নির্মাণকাজের গাফিলতি নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দিয়েছেন সাধারণ মানুষ। ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া পুলিশ।
সূত্রের খবর , মৃতদের নাম ইরফান শেখ ও খোকন। হাওড়া পৌরনিগমের কাছে একটি ট্রেড সেন্টারের সিঁড়িঘরে সকাল থেকেই ঢালাইয়ের কাজ চলছিল। সেই সময় বহুতলের ওপরের অংশে কোনও রকম সুরক্ষা ব্যবস্থা ছাড়াই রাখা ছিল একাধিক লোহার রড ও নির্মাণসামগ্রী। নিচে দাঁড়িয়ে ছিলেন অনেকেই। হঠাৎই সেখান থেকে লোহার রড মাথার ওপর পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয়দের দাবি , ওই ট্রেড সেন্টারে বহু ব্যবসায়ী তাঁদের পণ্যসামগ্রী মজুত রাখেন। মঙ্গলবার ছিল মঙ্গলাহাটের বাজার। টুপি ব্যবসায়ী শেখ ইরফান বাজারের সামগ্রী রাখতে এসেছিলেন। তাঁর সঙ্গে ছিলেন মুটে ব্যবসায়ী খোকন। ভবনের নিচে দাঁড়িয়ে কথা বলার সময়ই আচমকা দুর্ঘটনাটি ঘটে। এত বড় একটি নির্মাণকাজ কোনো সেফটি ছাড়াই দিনের পর দিন চলতে থাকায় ক্ষুব্ধ স্থানীয়রা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নির্মাণকাজের অনুমতি, নিরাপত্তা বিধি মানা হয়েছিল কিনা ও কার গাফিলতিতে এই দুর্ঘটনা , সবটাই দিক খতিয়ে দেখছে পুলিশ।
মৃত শেখ ইরফানের ভাই শেখ ইসলাম ক্ষোভ উগরে দিয়ে বলেন , "আমরাও ওখানে জিনিস রাখতে এসেছিলাম। আমি নিজেও তখন ঘটনাস্থলেই ছিলাম। আমার দাদা আর খোকনের মাথায় উপর থেকে রড পড়ে। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ে। ওপর থেকে শ্রমিকরা তাকিয়ে দেখছিল, কিন্তু কেউ নীচে নেমে সাহায্য করেনি। প্রায় কুড়ি মিনিট পরে পুলিশ আসে। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এভাবে নিরাপত্তা ছাড়া কিভাবে দিনের পর দিন কাজ চলতে থাকে। আজকে আমার দাদা মারা গেছে। কাল হয়তো ফের দুর্ঘটনা ঘটবে। তার আগে কাজ থামিয়ে এর তদন্ত করা উচিত।"
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের