নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তারাতলা কাণ্ডে গ্রেফতারের পর একের পর এক বিস্ফোরক অভিযোগ সামনে আসছে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায় ওরফে কালীকে ঘিরে। এবার অভিযোগ উঠল, শুধু বিল্ডিং প্ল্যান নয়, কলকাতা পুরসভার ক্যান্টিন কর্মীদের বেতন বৃদ্ধির ফাইলও বছরের পর বছর আটকে রাখতেন তিনি। এমনকি কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার ও প্রভাব খাটানোর অভিযোগও সামনে এসেছে।
কলকাতা পুরসভার ক্যান্টিনে কর্মরত ২৭ জন কর্মীর অভিযোগ, তাদের বেতন বৃদ্ধির আশ্বাস দিয়েছিলেন তৎকালীন মেয়র ফিরহাদ হাকিম। গত পাঁচ বছরে অন্তত ৬ বার বেতন বৃদ্ধির ফাইল মেয়রের দফতরে পাঠানো হয়েছিল। অভিযোগ, দুবার অনুমোদন মিললেও সেই ফাইল আর এগোয়নি। কর্মীদের দাবি, কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের ঘরে ঢোকার পরই সেই ফাইল আটকে যেত।
অভিযোগ আরও গুরুতর। কর্মীরা দাবি করেছেন, বেতন বৃদ্ধির বিষয়ে জানতে গেলে কালীচরণ নাকি প্রশ্ন করতেন, 'মাইনে বাড়লে আমার কী লাভ?' এমনকি ফাইলের খোঁজ নিতে গেলে তাদের অপমান করে ঘর থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ। পুরসভার এক আধিকারিকের দাবি, কালীচরণের প্রভাব এতটাই ছিল যে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পেতেন না। তারাতলা বিপর্যয়ের তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক নতুন অভিযোগ।
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের