নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ছাব্বিশের বিধানসভা ভোটের রণ দামামা বেজে উঠেছে। খুব স্বাভাবিকভাবেই ভোটকেন্দ্র গুলিতে মোতায়েন করা থাকবে কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই সেসব আলোচনা প্রায় সেরে ফেলেছে সরকার। এরই মাঝে শুক্রবার বিকেল থেকে নদীয়ায় আগমন হয়েছে কেন্দ্রীয় বাহিনীর। তাহেরপুর থানার তরফে সসম্মানে সংবর্ধনা জানানো হল সেনা জওয়ানদের।
সূত্রের খবর , শনিবার থেকে শুরু হবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। জেলায় জেলায় ভোটের আগে নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে অনেক আগেই জওয়ানদের নিয়ে আসা হল নদীয়ায়। নির্বাচনের প্রাক্কালে কোনরকম অশান্তি চাইছেনা জেলা প্রশাসন। এরই মাঝে কেন্দ্রীয় বাহিনীর আগমন স্বস্তিতে রাখছে তাদের। তাহেরপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক জয় ডাস কেন্দ্রীয় বাহিনীর সেনাদের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে সংবর্ধনা জানালেন।

আগামীকাল প্রথম দফায় রাজ্যে আসছে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ওই দিনই SIR-এর চূড়ান্ত তালিকা প্রকাশের কথা। যে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে, তাদের মধ্যে ৬৬ কোম্পানি মোতায়েন থাকছে উত্তরবঙ্গে। বাকি ১৭৪ কোম্পানি ছড়িয়ে ছিটিয়ে মোতায়েন থাকবে দক্ষিণবঙ্গে।
উল্লেখ্য , সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে উত্তর ২৪ পরগনায়। বারাসাত পুলিশ জেলায় থাকবে ৬ কোম্পানি বাহিনী। বনগাঁ পুলিশ জেলায় ৪, বসিরহাট পুলিশ জেলায় থাকবে ৭ কোম্পানি বাহিনী। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে মোতায়েন থাকবে ৯ কোম্পানি বাহিনী। বিধাননগর পুলিশ কমিশনারেটে থাকবে ৪ কোম্পানি বাহিনী। সব মিলে এই জেলায় মোতায়েন থাকবে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
রক্ষাকালী আর দক্ষিণাকালীর টানে দূরদূরান্ত থেকে আসেন ভক্তরা
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের