নিজস্ব প্রতিনিধি , বীরভূম - পাথর ব্যবসায়ী টুলু মন্ডলের পর, এবার বীরভূমের ভূমি দফতরের এক কর্মীর বাড়িতে পুলিশের তল্লাশি। শুক্রবার রাতে সিউড়ি সদর মহকুমা ভূমি সহ ভূমি সংস্কার দফতরের হেড ক্লার্ক প্রবীর দাসের বাড়িতে হানা দেয় বীরভূম জেলা পুলিশের একটি দল। এখনও তল্লাশি চলছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার অফিস শেষ হওয়ার পর প্রবীর দাসকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে তাকে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল সম্পর্কে একাধিক প্রশ্ন করা হয় বলে দাবি তার সহকর্মী বন্ধু শ্যামাদাস চট্টোপাধ্যায়ের। এরপর রাত পৌনে ১০টা নাগাদ প্রবীরকে সঙ্গে নিয়ে তার বাড়িতে পৌঁছয় পুলিশের দল। শুরু হয় তল্লাশি। তবে ঠিক কী কারণে এই তল্লাশি চালানো হচ্ছে, সে বিষয়ে পুলিশের তরফে এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি।
টুলু মণ্ডলের বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যের তদন্তে ইতিমধ্যেই তার ম্যানেজার সহ ঘনিষ্ঠ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। ম্যানেজারের কাছ থেকে উদ্ধার হওয়া একটি ডায়েরিতে কয়েকজন সরকারি আধিকারিকের নাম থাকার কথাও জানা গেছে। সেই সূত্রেই প্রবীরের বাড়িতে তল্লাশি কিনা, তা এখনও স্পষ্ট নয়।
অন্যদিকে, শ্যামাদাস চট্টোপাধ্যায়ের দাবি, জিজ্ঞাসাবাদের সময় প্রবীরকে টুলু মণ্ডল সংক্রান্ত বিষয়েই প্রশ্ন করা হয়েছিল। তল্লাশি শেষে তদন্তকারীরা কী তথ্য পান, এখন সেদিকেই নজর।
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের