নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পেশাগত দিক নিয়ে এবার কুরুচিকর মন্তব্যের শিকার সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় কুৎসিত ভাষায় আক্রমণ করা থেকে শুরু করে বদি শেমিংয়ের শিকার হয়েছেন নৃত্যশিল্পী। ঘটনার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় দক্ষিণ শহরতলির ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন ডোনা। ডোনার অভিযোগের ভিত্তিতে পুলিশ অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা শুরু করেছে।
নির্দিষ্ট একটি ফেসবুক পেজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ডোনা গঙ্গোপাধ্যায়। তার অভিযোগ , ফেসবুক পেজের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় তার ‘বডি শেমিং’য়ের পাশাপাশি তাঁকে অপমানও করা হয়েছে। পেজে ডোনা গঙ্গোপাধ্যায়ের একাধিক ছবি পোস্ট করে কুৎসিত ভাষায় তাঁকে হেনস্তা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তার ফলে তার খ্যাতি সহ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। এটিকে যথেষ্ট মানহানিকর বলে দাবি করেছেন ডোনা।
অভিযোগ পত্রের সঙ্গে পেজের স্ক্রিনশটও দিয়েছেন ডোনা। শুধু তাই নয় পেজের সঙ্গে সম্পর্কিত একটি মোবাইল নম্বরও পুলিশের কাছে দিয়েছেন তিনি। নৃত্যশিল্পীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য , ৪৫ বছর ধরে ভারতীয় ধ্রুপদী নৃত্য অভ্যাস ও অনুষ্ঠান করছেন ডোনা। সারা বিশ্বজুড়ে ওডিশি নৃত্যের অনুষ্ঠান করেন তিনি।
বিশ্বকাপের পরই জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত আর্জেন্টাইন মহাতারকার
দল ঘোষণার আগে ফিটনেস পরীক্ষার অপেক্ষা হার্দিক-নীতীশ-সুন্দরের
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
দলীপ ট্রফির সেমিফাইনালে ৯২ রানের ঝোড়ো ইনিংস, সর্বকনিষ্ঠ হাফসেঞ্চুরিয়ান হলেন বৈভব
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের