নিউজ ডেস্ক - বায়ুসেনা আধিকারিকের স্ত্রীকে ধর্ষণ, ব্ল্যাকমেল-সহ ধর্মান্তরের ঘটনায় তোলপাড় মহারাষ্ট্রের নাগপুর। সেই বহুচর্চিত মামলায় এবার বড় সাফল্য পেল পুলিশ। দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে ছিলেন অভিযুক্ত মৌলবী হযরত মৌলনা। অবশেষে তাঁকে মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার করা হল। ইতিমধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
নির্যাতিতার বয়স ২৪ বছর। তাঁর স্বামী ভারতীয় বায়ুসেনার একজন উচ্চপদস্থ আধিকারিক। কর্মসূত্রে তিনি বর্তমানে অন্য শহরে রয়েছেন। অভিযোগ, আজ্জাজ তাজ মাদরে নামে এক ব্যক্তি পরিচয়ের সুযোগ নিয়ে যুবতীকে বান্দ্রার একটি হোটেলে নিয়ে যায়। সেখানে তাঁকে মাদক মেশানো পানীয় খাওয়ানো হয় বলে অভিযোগ। এরপর অচেতন অবস্থার সুযোগ নেওয়া হয়। তাঁকে ধর্ষণ করা হয়। এমনকি সেই ঘটনার ভিডিও রেকর্ড করা হয়। পরে সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল শুরু হয়। অভিযোগ, যুবতীর কাছ থেকে প্রায় ৩ লক্ষ টাকা আদায় করা হয়। পাশাপাশি একাধিকবার তাঁকে যৌন নির্যাতনের শিকার হতে হয়।
অবশেষে নির্যাতিতা পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। সেখানে জানান, তাঁকে ইসলাম ধর্ম গ্রহণের জন্যও চাপ দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, ধর্মান্তরের বিভিন্ন প্রক্রিয়াতেও তাঁকে বাধ্য করা হয় বলে অভিযোগ। তদন্তে নেমে পুলিশ এর আগেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছিল। তবে হযরত মৌলনা নামে আরও এক অভিযুক্ত পলাতক ছিলেন। অবশেষে মধ্যপ্রদেশ থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে এই ঘটনার একটি ভিডিও। সেখানে ধর্মান্তরের অভিযোগের ইঙ্গিত মিলেছে বলে দাবি। ভিডিওতে এক যুবতীকে কলমা পাঠ করানো হচ্ছে বলে দেখা যায়। তাঁর হাত শক্ত করে ধরে রাখা হয়েছে বলেও দেখা যায়। যদিও ওই ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তদন্তকারীদের দাবি, গত ৩১ মার্চ কমলেশ্বর নগর এলাকায় ওই ঘটনাটি ঘটেছিল। সেখানে নিয়ে যাওয়া হয়েছিল ওই যুবতীকে। তারপর ধর্মান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
দিল্লির বৈঠকে নজর বঙ্গ রাজনীতির
দমন-পীড়নের অভিযোগ, অশান্তির ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চাইল বিদেশ মন্ত্রক
উন্নয়ন ও সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর
১৫ বছরের কম বয়সিরাই বেশি আক্রান্ত, টিকা না থাকায় বাড়ছে উদ্বেগ
ডিউটিতে থাকতেই মর্মান্তিক কাণ্ড, মূল কারণ অধরা, তবে তদন্ত শুরু করেছে পুলিশ
রচনার করা মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে
প্রশান্ত কিশোরের উত্থানে অস্বস্তি গেরুয়া শিবিরে, দাতিয়ায় কংগ্রেসের দাপট
পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের