নিজস্ব প্রতিনিধি , হাওড়া - পথ দুর্ঘটনায় মৃত্যু ঘিরে ভাঙচুর চালালেন ক্ষুব্ধ জনতা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঝিকিরায়। মৃত ব্যক্তির নাম কার্তিক দোলুই (৫৪ )। খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে র্যাফ নামানো হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে জয়পুর পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে , রবিবার সকালে এলাকার পেট্রোল পাম্প সংলগ্ন ঝিকিরা-হাওড়া রুটের একটি যাত্রীবাহী বাস ওই ব্যক্তিকে ধাক্কা মারে। স্থানীয়রা তড়িঘড়ি করে আহতকে উদ্ধার করে অমরাগোড়ী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্মরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা।

স্থানীয় এক বাসিন্দা জানান, 'এই রাস্তায় নিয়ম না মেনে যানবাহন চালানো নিত্যদিনের ব্যাপার। যেখানে-সেখানে গাড়ি দাঁড় করানো থাকে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। এর আগেও একই কারণে একজনের মৃত্যু হয়েছে। আমরা চাই নির্দিষ্ট স্ট্যান্ডে বাস রাখা হোক। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করা হোক'।
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের