বারুইপুরে পরকীয়ার মর্মান্তিক পরিণতি! ‘ব্ল্যাকমেলের’ অভিযোগে যুবকের মৃত্যু, প্রেমিকার পরিবারের বিরুদ্ধে থানায় বিক্ষোভসম্পর্কে টানাপোড়েনের জেরে যুবকের রহস্য মৃত্যু। মৃতের নাম অরুণাভ হালদার ( ৩৬ )। ঘটনাটি ঘটেছে বারুইপুরের ফুলতলার নেতাজিনগর এলাকায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ইতিমধ্যেই পুলিশ ঘটনা তদন্ত শুরু করে দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলতলা এলাকার বাসিন্দা অরুণাভের সঙ্গে ওই এলাকারই এক বিবাহিত মহিলা রুপার বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। অভিযোগ, রুপা অরুণাভের কাছ থেকে টাকা পয়সাও নিতেন। গত কয়েক মাস ধরে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন অরুণাভ। পরিবারের অভিযোগ, এরপর থেকেই তাকে ব্ল্যাকমেইল করা শুরু হয়। মানসিক অবসাদে ভুগছিলেন অরুনাভ।গত ২২ মে নিজের বাড়িতে আত্মহত্যার চেষ্টা করেন অরুণাভ। পরিবারের লোক উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন অরুণাভকে। সেখানেই ২৪ মে, রবিবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
এই ঘটনা প্রসঙ্গে মৃতের পরিবারের অভিযোগ, এই ঘটনার পরই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের লোকেরা। কিন্তু ঘটনার পর ৭২ ঘণ্টা কেটে গেল কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অবিলম্বে গ্রেফতারের দাবিতে মঙ্গলবার রাতে বারুইপুর থানায় ঘেরাও করে বিক্ষোভ দেখান তারা।
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের