নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনাকে ঘিরে তদন্তে আরও জোর দিল প্রশাসন। গণপিটুনি ও হিংসার মামলায় ফের তিনজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। সব মিলিয়ে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮। এরই মধ্যে শনিবার বারুইপুর সফরে গিয়ে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি নির্যাতিতা এবং গণপিটুনিতে নিহত নির্দোষ ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গেও দেখা করবেন তিনি।
শুক্রবার গভীর রাতে বারুইপুর জেলা পুলিশ, এসটিএফ এবং স্পেশাল অপারেশন গ্রুপের যৌথ অভিযানে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, বারুইপুরে হিংসা ও গণপিটুনির ঘটনায় জড়িতদের চিহ্নিত করে ধারাবাহিকভাবে ধরপাকড় চালানো হচ্ছে। নতুন করে তিনজন ধরা পড়ায় এই ঘটনায় মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে হয়েছে ৩৮। এদিকে, শনিবার বারুইপুরে একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
সূর্যপুর হাটের কাছে নবনির্মিত পুলিশ ফাঁড়ির উদ্বোধন করবেন তিনি। মাত্র চার দিনের মধ্যে তৈরি হওয়া এই ফাঁড়িতে থাকছে আধুনিক পরিকাঠামো অভিযোগ জানানোর জন্য পৃথক কক্ষ, আউট পোস্ট ইনচার্জের অফিস, মহিলা পুলিশ আধিকারিকের বসার ব্যবস্থা, লকআপ এবং রিজার্ভ ফোর্সের জন্য বিশেষ ক্যাম্প। নির্যাতিতার পরিবারের আবেদনের ভিত্তিতেই মুখ্যমন্ত্রী এই ফাঁড়ি তৈরির কথা ঘোষণা করেছিলেন।
শুধু উদ্বোধনই নয়, মুখ্যমন্ত্রী নির্যাতিতা নাবালিকার বাড়ি এবং গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গেও দেখা করবেন। তাদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ আর্থিক ও প্রশাসনিক সহায়তার কথাও ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে। সব মিলিয়ে বারুইপুরের ঘটনাকে কেন্দ্র করে প্রশাসন দ্রুত পদক্ষেপের বার্তা দিচ্ছে।
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের