নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বারুইপুরের নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে বেআইনি মাদকচক্রের বিরুদ্ধে কড়া অবস্থান নিল রাজ্য সরকার। বারুইপুর সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করলেন, বেআইনি মদ, গাঁজা, চরস ও মাদকের অবাধ বিস্তারই এমন অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ। সেই কারণেই আগামী দুসপ্তাহ রাজ্যজুড়ে বিশেষ মাদকবিরোধী অভিযানের নির্দেশ দিলেন তিনি।
শনিবার বারুইপুরে নির্যাতিতা নাবালিকার পরিবার এবং গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করার পর সূর্যপুরে নবনির্মিত পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই তিনি রাজ্যের সমস্ত বেআইনি মদের ঠেক, গাঁজা ও মাদকচক্রের বিরুদ্ধে সর্বাত্মক অভিযানের ঘোষণা করেন। ডিজিপিকে আগামী দুই সপ্তাহ বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি প্রয়োজনে বিভিন্ন ব্যাটালিয়নের জওয়ানদেরও এই অভিযানে কাজে লাগানোর নির্দেশ দেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, 'বারুইপুরের ঘটনার পিছনে কার্য ও কারণ দুটোই রয়েছে। আমার মতে, বেআইনি মদের ঠেক, গাঁজা, চরস এবং মাদক এই অপরাধের অন্যতম বড় কারণ। তাই এই চক্রকে সমূলে উপড়ে ফেলতেই হবে।' তিনি জানান, শুধু শহর নয়, গ্রামাঞ্চলেও বেআইনি মাদকের কারবারের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হবে।
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের