নিজস্ব প্রতিনিধি , লখনউ - এক শিশুর সঙ্গে নির্মম অত্যাচার ক্যাটারি কর্মচারীর। বিয়েবাড়িতে গিয়ে বারবার রসগোল্লা নিচ্ছিলেন ১১ বছরের এক কিশোর। এরপরই রেগে গিয়ে কিশোরকে নৃশংস শাস্তি দিলেন এক ক্যাটারিং কর্মী। তন্দুরি করার উনুনে ফেলে দেওয়া হয় কিশোরকে। ঝলসে যায় ওই কিশোর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশে।
সূত্রের খবর , ঘটনাটি উত্তরপ্রদেশের বস্তি জেলার। কিশোরের নাম চমন। গত বুধবার দিদার সঙ্গে গ্রামের এক আত্মীয়ের বিয়েতে গিয়েছিল চমন। বিয়ের অনুষ্ঠানে যখন সকলে ব্যস্ত তখন কিশোরটি খাবারের জায়গায় গিয়ে পর পর রসগোল্লা নিতে থাকে। এরপরই এক ক্যাটারিং কর্মী ক্ষিপ্ত হয়ে কিশোরকে ভয় দেখাতে জ্বলন্ত উনুনের কাছে নিয়ে যান। চমন কোলের মধ্যে লাফালাফি করায় ভারসাম্য হারিয়ে ফেলেন ওই কর্মী। তখনই জ্বলন্ত উনুনে পড়ে যায় চমন।
এরপর চমনের চিৎকার শুনে ছুটে আসেন সকলে। হুলুস্থুলকাণ্ড শুরু হয়ে যায় বিয়েবাড়িতে। কোনোভাবে তারা উনুন থেকে কিশোরকে তুলে আনেন। ততক্ষণে মুখ থেকে কোমড় অবধি ঝলসে যায় যুবকের। এরপর তড়িঘড়ি তাকে নিয়ে প্রথমে অযোধ্যা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার পর চমনের অবস্থা দেখে লখনউ মেডিক্যাল কলেজে পাঠানো হয়। ওই কর্মীর বিরুদ্ধে মামলা রুজু করেছে। তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। খুব শীঘ্রই গ্রেফতার করা হবে তাকে।
দিল্লির বৈঠকে নজর বঙ্গ রাজনীতির
দমন-পীড়নের অভিযোগ, অশান্তির ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চাইল বিদেশ মন্ত্রক
উন্নয়ন ও সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর
১৫ বছরের কম বয়সিরাই বেশি আক্রান্ত, টিকা না থাকায় বাড়ছে উদ্বেগ
ডিউটিতে থাকতেই মর্মান্তিক কাণ্ড, মূল কারণ অধরা, তবে তদন্ত শুরু করেছে পুলিশ
রচনার করা মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে
প্রশান্ত কিশোরের উত্থানে অস্বস্তি গেরুয়া শিবিরে, দাতিয়ায় কংগ্রেসের দাপট
পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের