নিজস্ব প্রতিনিধি , কলকাতা - জুন থেকে টানটান অপেক্ষা। প্রায় ৫ মাস কেটে গেলেও এখনও দেশে ফিরতে পারেননি বেআইনিভাবে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সোনালি খাতুন ও ৫ বীরভূমবাসী। সোমবার সুপ্রিম কোর্ট ফের নির্দেশ দিল তাদের ফেরানোর জন্য, কিন্তু কেন্দ্র কোনও স্পষ্ট উত্তর দিতে পারল না। এদিকে বাংলাদেশে তাদের জামিন মঞ্জুর হয়েছে।
জুন মাসে আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় 'পুশব্যাকের' ঘটনায় সোনালি খাতুন ও তার ৮ বছরের সন্তান-সহ ছয়জন ভারতীয় নাগরিক বাংলাদেশে আটক হন। তখন থেকেই তাদের দেশে ফেরানোর দাবি ওঠে। সুপ্রিম কোর্টও মানবিকতার খাতিরে অন্তর্বর্তীকালীন নির্দেশ দেয় তাদের ফিরিয়ে আনার। কিন্তু পাঁচ মাস পরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।
সোমবার মামলার শুনানিতে কেন্দ্রের সলিসিটর জেনারেল ফের সময় চান। এতে অসন্তোষ প্রকাশ করে প্রধান বিচারপতি সূর্য কান্ত মন্তব্য করেন, 'এই মামলায় মানবিকতার দৃষ্টিভঙ্গিই প্রধান। কেন্দ্র সহানুভূতির কথা বলছে বটে, কিন্তু কার্যক্রমে তা দেখা যাচ্ছে না।' সুপ্রিম কোর্ট মৌখিকভাবে আগের নির্দেশ বহাল রেখে জানায়, বাংলাদেশ থেকে ‘পুশ ব্যাক’ হওয়া ভারতীয়দের ফেরানো কেন্দ্রের দায়। এই মামলার পরবর্তী শুনানি বুধবার হবে বলে জানানো হয়েছে।
এদিকে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ আদালত সোমবার সোনালি খাতুন-সহ ছয়জনকেই জামিন দেয়। বাংলাদেশ আদালতের পর্যবেক্ষণ, 'তারা নিজেদের দোষে বাংলদেশে যাননি।' বাংলাদেশ থেকে ভারত সরকারের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা