নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - সীমান্ত পেরিয়ে বাংলাদেশে গিয়ে মানুষের মন জয় করে নিজের মাটিতে ফিরলেন সুপরিচিত গায়ক বিদ্যুৎ দাস। তাঁর প্রত্যাবর্তনকে ঘিরে জঙ্গলমহল এলাকার মানুষজনের মধ্যে দেখা গেল প্রবল উচ্ছ্বাস। রাস্তার দুই ধারে দাঁড়িয়ে ভক্তরা পুষ্পস্তবক, মালা পরিয়ে শুভেচ্ছা জানাল প্রিয় শিল্পীকে।
স্থানীয় সূত্রে জানা গেছে , বিদ্যুৎ দাস দীর্ঘদিন ধরে নিজের গানের সুরে জঙ্গলমহলের মানুষের মন জয় করে এসেছেন। সম্প্রতি বাংলাদেশে এক বড় সাংস্কৃতিক আয়োজনে আমন্ত্রণ পেয়ে সেখানে যোগ দিয়ে নিজের প্রতিভা তুলে ধরেন। দূর দেশে মঞ্চে সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন করার পর সোমবার নিজ গ্রামে ফিরতেই উচ্ছ্বাস তৈরি হয় সাধারণ মানুষের মধ্যে।

এলাকার বাসিন্দা প্রসেনজিৎ গাঙ্গুলি জানান, 'জঙ্গলমহলের এই দরিদ্র মানুষদের পাশে দাদা সবসময় থেকেছেন। বাংলাদেশে গিয়ে গায়ক হিসেবে যে সম্মান তিনি পেয়েছেন, তাতে আমরা আপ্লুত, গর্বিত। গানের পাশাপাশি রাজনীতি, জনসেবায় তিনি সক্রিয়। সেই কারণেই আমরা ভক্তরা ছুটে এসেছি তাঁকে একঝলক দেখতে '।
আবেগে আপ্লুত বিদ্যুৎ দাস জানান, 'দেশে ফিরেই এভাবে সকলের ভালোবাসা পাবো, ভাবিনি কখনও। মানুষের পাশে ছিলাম, থাকবো। বাংলাদেশ যেমন আমাকে ভালোবাসা দিয়েছেন, এই বাংলাও ঠিক তেমনই স্নেহে ভরিয়ে দিয়েছে। সেই শক্তিতেই আজ এই জায়গায় পৌঁছেছি। আমি গানের জগতে থাকলেও রাজনীতি ছাড়িনি। ২০২৬ এলেই সব পরিস্কার হয়ে যাবে '।
সকাল থেকেই মহিষাদলের রথ প্রাঙ্গণে ঢল নেমেছে হাজার হাজার ভক্তদের
রথযাত্রা ঘিরে তারাপীঠে উপচে পড়া ভিড়
ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুন
হাসপাতালের অব্যবস্থা থেকে ক্ষুব্দ মন্ত্রী
স্ত্রীকে খুন করে পলাতক স্বামী
শতাব্দী প্রাচীন রথযাত্রায় ভোগ পরিবেশন
ঝুঁকিপূর্ণ ভবন বন্ধ রাখার সিদ্ধান্ত , বিকল্প জায়গায় ক্লাসের আশ্বাস প্রশাসনের
আগামী দিনে স্কুলের পাঠ্যসূচিতে রথযাত্রার ইতিহাস যুক্ত করার ইচ্ছে মন্ত্রীর
ঘটনার জেরে জেলা বিজেপির অন্দরে নতুন করে গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনা শুরু হয়েছে
হাসনাবাদে তৃণমূল নেতার বাড়িতে এটিএস অভিযান
রাজনীতি প্রসঙ্গেও তৃণমূলকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ
মেডিকেল কলেজে ভর্তি করার পর রোগীকে শুধু অক্সিজেন মাস্ক পরিয়ে রাখা হয়
১৬ জুলাই থেকে এই বিশেষ ট্রেন চালু হবে
১৮ জুলাই উত্তরকন্যায় উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে পারেন অমিত শাহ
অভিষেক সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে
এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক
খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...
বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...
প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...
শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে। ...