নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলা টেলিভিশনের পরিচিত মুখ মিশমি দাস এখন ধীরে ধীরে হিন্দি ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা আরও শক্ত করছেন। গত বছর মে মাস থেকে মুম্বইয়ে থাকছেন অভিনেত্রী। বাংলা ধারাবাহিকে একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের পর এবার জাতীয় স্তরের ধারাবাহিকেও নিয়মিত কাজ করছেন তিনি।

স্টার প্লাসের জনপ্রিয় ধারাবাহিক 'মিস্টার অ্যান্ড মিসেস পরশুরাম'-এ অভিনয়ের পর এবার মিশমি যোগ দিলেন জি টিভির জনপ্রিয় সিরিয়াল 'জগদ্ধাত্রী'-তে। এই ধারাবাহিকে তিনি জাহ্নবী গাঙ্গুলি নামে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। গল্পে তার আগমন নতুন মোড় আনবে বলেই মনে করছেন নির্মাতারা।

ধারাবাহিকের কাহিনি অনুযায়ী, জাহ্নবী গাঙ্গুলি হলেন জেডি ও শিবায়ের বস। ফলে তার চরিত্র ঘিরে আগামী পর্বগুলিতে রহস্য, টানটান উত্তেজনা এবং নতুন সংঘাত দেখা যাবে। দর্শকদের কাছেও এই নতুন অধ্যায় বেশ আকর্ষণীয় হতে পারে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে একসঙ্গে স্টার প্লাসের 'মিস্টার অ্যান্ড মিসেস পরশুরাম' এবং জি টিভির 'জগদ্ধাত্রী'— দুই জনপ্রিয় হিন্দি ধারাবাহিকেই অভিনয় করছেন মিশমি। ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা হলেও এখন তাঁর পুরো মনোযোগ কেরিয়ারে। হিন্দি টেলিভিশনে তাঁর এই সাফল্যে খুশি অনুরাগীরাও।
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের