নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পরিচালক রাজ চক্রবর্তীর সিনেমার টিজার বেরোতেই তুমুল নিন্দের ঝড়। বিপ্লবী ক্ষুদিরাম বসুর নাম মিলিয়ে নায়কের নাম রয়েছে সিনেমায়। বিপ্লবী ক্ষুদিরাম বসু বাঙালির গর্ব, দেশের গর্ব। দেশের জন্য তিনি আত্মবলিদান দিয়েছেন। চরিত্রের সংলাপ নিয়ে তীব্ৰ সমালোচনা দর্শকদের মধ্যে। অথচ সাফাই দিচ্ছে পরিচালক রাজ চক্রবর্তী।

সূত্রের খবর , পরিচালক রাজ চক্রবর্তীর প্রযোজিত সিনেমায় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের মুখের সংলাপে তীব্র সমালোচনা করেছে দর্শকমহল। নিন্দের ঝড় উঠেছে সংলাপ নিয়ে। সমালোচনায় সরব বিশিষ্ট ব্যক্তিগণ। সমালোচকদের মতে ," ক্ষুদিরাম ঝোলেনি, আত্মৎসর্গ করেছেন ", আবার কেউ বলেছেন - " পুলিশ অফিসারের নাম ক্ষুদিরাম চাকী রাখা অত্যন্ত রুচিহীন কাজ "। গুরুত্ব বুঝে সংলাপে তার ব্যবহার প্রয়োজনীয়। তবে বিপ্লবী ক্ষুদিরাম বসুর চরিত্রের সঙ্গে এই ধরণের সংলাপকে মেলানো, বাঙালির অস্মিতায় আঘাত করার সমান।

বিতর্ক চরমে পৌঁছালে পরিচালক রাজ চক্রবর্তী নিজের মতামত প্রকাশ করেন সমাজ মাধ্যমের সামনে। সাফাইয়ের সুরে জানান ," আমি বাঙালি, মহাপুরুষদের সন্মান করতে জানি, বিশিষ্ট মানুষদের সঙ্গে কথা বলে দেখবো। যদি মনে হয় , তবেই সংলাপ বাদ দেবো। " অপরদিকে প্রকাশ্যে মন্তব্যে নারাজ অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। তিনি সংলাপের দায় চাপিয়েছেন পরিচালকের ওপর।
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের