নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - শেষ পর্যন্ত গ্রেফতার হতেই হল দিলীপ মণ্ডলকে। বাংলার বাইরে গা ঢাকা দিয়েও রেহাই মিলল না বিষ্ণুপুরের তৃণমূল বিধায়কের। ওড়িশার পুরীর একটি হোটেল থেকে তাকে পাকড়াও করে রাজ্য পুলিশের এসটিএফ। ভোট পরবর্তী হুমকির ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই চাপে ছিলেন তিনি।
ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন দিলীপ মণ্ডল। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাকে প্রকাশ্যে হুমকির সুরে বলতে শোনা যায়, '১৫ বছর ধরে অনেক সংযম দেখিয়েছিলাম কিন্তু আর তা হবে না।' বিজেপিকে লক্ষ্য করে তার এই মন্তব্য ঘিরেই শুরু হয় বিতর্ক। এরপরই তার বিরুদ্ধে দায়ের হয় একাধিক FIR। গত ১৪ মে তার পৈলানের বিলাসবহুল বাড়িতে তল্লাশি চালায় পুলিশ ও র্যাফ। সেই অভিযানে তদন্তকারীরা বাড়ির অন্দরমহল দেখে কার্যত হতবাক হয়ে যান।
তৃণমূল বিধায়কের সেই বাড়িতে ছিল ব্যক্তিগত চিড়িয়াখানা, সুইমিং পুল, দামী গাড়ির সংগ্রহ, কাঠের তৈরি বিলাসবহুল আসবাব এবং এমনকি একটি কৃত্রিম গুহাও। তল্লাশির পর থেকেই বেপাত্তা হয়ে যান দিলীপ মণ্ডল। এরপর তদন্তের জাল আরও বিস্তৃত হয়। গত ১৭ মে বকখালি ও ফ্রেজারগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে বিধায়ক পুত্র অর্ঘ্য মণ্ডল সহ পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয় বলে দাবি তদন্তকারীদের। অভিযোগ ওঠে, এলাকায় অশান্তি ছড়ানোর ছক কষছিল ধৃতরা।
এদিকে গ্রেফতারি এড়াতে কলকাতা হাই কোর্টে রক্ষাকবচের আবেদন জানিয়েছিলেন দিলীপ মণ্ডল। কিন্তু আইনি লড়াই চলার মাঝেই তিনি আত্মগোপন করেন। পরে জানা যায়, বাংলা ছেড়ে ওড়িশায় পালিয়ে গিয়েছেন তিনি। গোপন সূত্রে খবর পেয়ে অবশেষে এসটিএফ অভিযান চালিয়ে পুরীর হোটেল লিলি থেকে তাকে গ্রেফতার করে।
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের