নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাম শিবিরকে নিশানা করে দিলীপ ঘোষের মন্তব্যে ফের তপ্ত বঙ্গ রাজনীতি। মঙ্গলবার ইকো পার্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বামপন্থীদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ। কমিউনিস্টদের সঙ্গে আরশোলা, ছারপোকা এবং দেশদ্রোহী তৈরির প্রসঙ্গ জুড়ে তার মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক।
কমিউনিস্টদের দেশদ্রোহী তৈরির অভিযোগ নিয়ে বাম ও গেরুয়া শিবিরের রাজনৈতিক টানাপোড়েন অবশ্য নতুন নয়। এবার সেই বিতর্কেই নতুন করে আগুনে ঘি ঢাললেন দিলীপ ঘোষ। ইকো পার্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, 'রাতারাতি আরশোলারা আর কোথা থেকে আসবে? এসবই তো কমিউনিস্টদের তৈরি।' এরপরই বামপন্থীদের বিরুদ্ধে আরও তীব্র আক্রমণ শানিয়ে তার দাবি, কমিউনিস্টদের হাত ধরেই সমাজে দেশদ্রোহী তৈরি হয়। দিলীপের বক্তব্য, আন্দোলনের নামে সমাজে অশান্তি তৈরি করার প্রবণতার পিছনেও রয়েছে বামপন্থীদের প্রভাব। তার কথায়, ছাত্র আন্দোলনের নাম করে একাংশ অশান্তি তৈরি করছে এবং এই ধরনের প্রবণতা সমাজে ছড়িয়ে পড়ছে।
দিলীপ ঘোষ আরও বলেন, দিল্লিতে সাম্প্রতিক ঘটনাতেও আন্দোলনের নামে কী পরিস্থিতি তৈরি হয়েছিল, তা দেখা গেছে। তবে পশ্চিমবঙ্গ সরকার এই ধরনের পরিস্থিতি মোকাবিলায় সতর্ক রয়েছে বলেও দাবি করেন তিনি। তার স্পষ্ট বার্তা, রাজ্যে একই ধরনের অশান্তি তৈরির চেষ্টা হলে তা সফল হতে দেওয়া হবে না। দিলীপের এই মন্তব্য সামনে আসতেই স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কমিউনিস্টদের বিরুদ্ধে এমন কড়া এবং আক্রমণাত্মক ভাষা প্রয়োগকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠছে।
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের