নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষ্যে তাঁকে শ্রদ্ধা জানান বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এদিন তাঁর জীবন, আদর্শ ও দেশের প্রতি অবদানের কথা তুলে ধরেন তিনি। একইসঙ্গে শ্যামাপ্রসাদকে ঘিরে অতীতের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন বিজেপি নেতা।
এ বছর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মের ১২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যজুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিভিন্ন জায়গায় স্মরণসভা, আলোচনা অনুষ্ঠান, শ্রদ্ধার্ঘ্য নিবেদনের ব্যবস্থা করা হয়েছে। রাজনৈতিক মহলেও দিনটি যথেষ্ট গুরুত্ব পেয়েছে। এই আবহেই সোমবার কলকাতার মুরলীধর সেন লেনে বিজেপির রাজ্য সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন শমীক ভট্টাচার্য।
সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানকে প্রাপ্য সম্মান দেওয়া হয়নি। তাঁর অভিযোগ, বামফ্রন্ট ও তৃণমূলের আমলে বিভিন্ন ক্ষেত্রে তাঁকে গুরুত্বহীন করে রাখা হয়েছিল। এমনকি একসময় স্কুল পর্যায়েও তাঁকে স্মরণ করার অনুষ্ঠান করতে বাধার মুখে পড়তে হয়েছে বলেও দাবি করেন তিনি। বর্তমানে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে বলেও মন্তব্য করেন বিজেপি রাজ্য সভাপতি।
শমীক ভট্টাচার্যের বক্তব্য, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কখনও প্রতিহিংসার রাজনীতি করেননি। তিনি সবসময় জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণই ছিল তাঁর রাজনৈতিক ভাবনার কেন্দ্রবিন্দু। তাঁর জীবনদর্শন ও চিন্তাভাবনা আজও সমানভাবে প্রাসঙ্গিক বলেও উল্লেখ করেন তিনি।
বিজেপি রাজ্য সভাপতির দাবি, নতুন প্রজন্মের কাছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও অবদান আরও বেশি করে পৌঁছে দেওয়া প্রয়োজন। সেই লক্ষ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন স্মরণসভা ও আলোচনা কর্মসূচির আয়োজন করা হয়েছে। তাঁর কথায়, শ্যামাপ্রসাদের আদর্শ, মূল্যবোধ ও দেশপ্রেম আগামী দিনেও অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করবে।
বিপজ্জনক বাড়ি নিয়ে মালিক-ভাড়াটিয়ার পাল্টা দাবি
৭০তম BPSC বাতিল-সহ একাধিক দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা, উত্তেজনা পাটনায়
চিকিৎসার একাধিক ক্ষেত্রে নিয়মের প্রয়োগ নিয়ে চিকিৎসকদের মধ্যে আলোচনা
তদন্তে সহযোগিতার নির্দেশ, জিজ্ঞাসাবাদে ডাকতে হলে ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে
শিশুদের ভবিষ্যৎ নিয়ে সাহায্যের আশ্বাসে দলীয় কার্যালয়ে হাজির পরিবার
সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম
মাসের একাধিক দিনে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
১৯ অগস্টের ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, স্থায়ী পুলিশ ফাঁড়ির আবেদন
নতুন সরকারের প্রথম পুজো বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ
টাস্ক ফোর্স সক্রিয়, বেআইনি মজুতকারীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
মৃত্যুর আগে ভিডিওতে শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির দাপট
বিটি রোডে নির্মাণের জন্য পুরনিগমের ছাড়পত্র
ফ্ল্যাটের কাজের টাকা নিয়ে বচসা, বেহালা থানায় দায়ের নালিশ
কাশেম সিদ্দিকী কালীঘাটে, 'গোপন ব্যালটে' ফ্লোর টেস্ট চাইলেন কুণাল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের