নিজস্ব প্রতিনিধি , মুম্বই - সালমান খান অভিনীত ব্যাটল অফ গালওয়ান ছবি নিয়ে অধীর আগ্রহে অনুরাগীরা। এবার সেই ছবির জন্য অপেক্ষা আরও বাড়তে পারে সকলের। পিছিয়ে যেতে পারে ছবি মুক্তির দিনক্ষণ। বিশেষ শুটিংয়ের দাবিতে ছবি নিয়ে আরও আগ্রহ বাড়ছে সালমানপ্রেমীদের।
সূত্রের খবর , আগামী এপ্রিল মাসে ছবি মুক্তির কথা ছিল। তবে বাড়তি শুটিংয়ের জেরে এবার প্রোডাকশনের কাজ শুরু হবে। ফলে সময়সাপেক্ষ ব্যাপার। সেক্ষেত্রে স্বাধীনতা দিবসের দিন ছবি মুক্তির চিন্তাভাবনা করছেন নির্মাতারা। যদিও এই বিষয়ে মুখ খোলেননি ছবির নির্মাতারা।
গত বছরের ২৭ ডিসেম্বর, জন্মদিনে বহু প্রতীক্ষিত দেশাত্মবোধক ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবির টিজার প্রকাশ্যে এনেছিলেন ভাইজান।টিজার নিয়েও বিতর্ক কিছু কম হয়নি। বাস্তবে গালওয়ান সংঘাতে ভারতীয় সেনার কাছে প্রবল ‘মার খেয়েছিল’ চিনা সেনাবাহিনী। সিনেমার পর্দায় ভারতীয় সুপারস্টারের হাতে সেই ‘লাল ফৌজ’ ধ্বংস দেখে রীতিমত ফুঁসে উঠেছে বেজিং। চীনের দাবি , "ভুল তথ্যের ওপর ভিত্তি করে ভারত ছবি দেখিয়ে জাতীয়বাদী উস্কানি দিচ্ছে।"
ভাইজানের বহু প্রতীক্ষিত এই ছবিতে অভিনয় করছেন , চিত্রাঙ্গদা সিং , অপুর্ব লাখিয়া , অভিলাস চৌধুরী , অংকুর ভাটিয়া , জ্যান শ , হিরা সোহাল , ভিপিন ভরদ্বাজ , হরশীল শাহ , জেসন থাম সহ প্রমুখ।
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের