নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার হওয়া তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে শর্তসাপেক্ষে জামিন দিল হাইকোর্ট। তদন্তে পূর্ণ সহযোগিতার নির্দেশ দেওয়ার পাশাপাশি তার চলাফেরার উপরও একাধিক বিধিনিষেধ আরোপ করেছে আদালত। বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের এই নির্দেশের পর আপাতত জেলমুক্তির পথ খুলল জয়প্রকাশের।
গত ৩ জুন সল্টলেক এলাকা থেকে জয়প্রকাশ মজুমদারকে আটক করে বিধাননগর উত্তর থানার পুলিশ। পরে বাড়ির মালিকের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। অভিযোগ, দীর্ঘ ১২ বছর ধরে একটি বাড়ি বেআইনিভাবে দখল করে রাখা হয়েছিল এবং ভাড়া চাইতে গেলে বাড়ির মালিককে হুমকি দেওয়া হত। গ্রেফতারির পর পুলিশ তাকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে তল্লাশি চালায়। সেই সময় স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান এবং পুলিশের গাড়ি থেকে নামতেই জয়প্রকাশকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনাও ঘটে।
জামিনের আবেদন নিয়ে জয়প্রকাশ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। প্রথমে মামলাটি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ওঠার কথা থাকলেও তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে শুনানি থেকে সরে দাঁড়ান। পরে মামলাটি বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের বেঞ্চে স্থানান্তরিত হয়। বুধবার মামলার শুনানিতে বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায় শর্তসাপেক্ষে জয়প্রকাশ মজুমদারের জামিন মঞ্জুর করেন। আদালতের নির্দেশ অনুযায়ী, তাকে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। পাশাপাশি আদালতের অনুমতি ছাড়া তিনি বিদেশ তো দূরের কথা, উত্তর ২৪ পরগণা এবং কলকাতার বাইরেও যেতে পারবেন না।
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের