নিজস্ব প্রতিনিধি , মালদহ - গাইডলাইন অমান্য করে নিজের খেয়াল খুশিমত কাজের অভিযোগ BLO'র বিরুদ্ধে। নির্বাচন কমিশনের নির্দেশ না মেনে চায়ের দোকানে বসে নোটিশ বিলির অভিযোগ। প্রতিবাদ করায় সাধারণ মানুষের সঙ্গে চরম দুর্ব্যবহার করেন ওই BLO। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হরিশচন্দ্রপুরে। এরপরই অভিযুক্ত BLO'র বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে মসজিদ কমিটি।

সূত্রের খবর , ঘটনাটি হরিশচন্দ্রপুর ১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের। ১১ তারিখ ২৩০ টি হেয়ারিংয়ের নোটিশ পেয়েছিলেন BLO নবাবুদ্দিন। বৃহস্পতিবার ছিল শুনানির দিন। নিয়মানুযায়ী বাড়ি বাড়ি নোটিশ পৌঁছানোর কথা থাকলেও তিনি চায়ের দোকানে বসে কাজ করছিলেন। অর্ধেকের বেশি মানুষ নোটিশের কথাই জানতেন না। হেয়ারিংয়ের একদিন আগে চায়ের দোকানে বসে কাজ শুরু করেন। এরপরই প্রতিবাদ জানাতে শুরু করেন সাধারণ মানুষ।

সাধারণ মানুষের প্রতিবাদের পর তাদের গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে BLO'র বিরুদ্ধে। অকথ্য ভাষায় গালিগালাজ সহ তাদের সঙ্গে চরম দুর্ব্যবহার করা হয়। বাড়িতে নোটিশ পৌঁছে দেবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি। নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করে তার এই বেপরোয়া ব্যবহারের বিরুদ্ধে একসময় ক্ষেপে যান স্থানীয়রা। মসজিদের মাইকে ঘোষণা করে নবাবুদ্দিনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। এরপরই কিছুটা চমকে যান তিনি।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী , হেঁয়ারিংয়ের নোটিশ বাড়িতে পৌঁছে দিতে হবে। যদি কেউ বাড়িতে না থাকে তার সঙ্গে পুনরায় যোগাযোগ করে সেই নোটিশ পৌঁছে দিতে হবে। এমনকি, বুথ বসানো জায়গাগুলিতে ফোন করার সঙ্গে সঙ্গেই সেই ভোটারকে যেতে হবে এমন কোনো নির্দেশিকা নেই। তবুও কিছু BLO'র বিরুদ্ধে এই কাজের অভিযোগ উঠেছে। এমনকি , নির্বাচন কমিশনের গাইডলাইন অনুয়ায়ী , কোনো BLO এই কাজ করার সময় ধরা পরলে তার বিরুদ্ধে অভিযোগ জানাতে পারে সাধারণ মানুষ। অভিযোগ পাওয়ার পর তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপও নেবে নির্বাচন কমিশন। তাসত্বেও এই কাজ করায় BLO'র বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা।
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের