নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - ১৯৯২ সালের ৬ ডিসেম্বরের সেই দগদগে স্মৃতি আবারও রাজনৈতিক আবহে ফিরে এল। বাবরি মসজিদ ভাঙার ৩৩ বছর পরে, ঠিক একই তারিখে বেলডাঙায় রেজিনগরে বাবরি মসজিদের শিল্যান্যাসের ঘোষণা করে ফের উত্তাপ বাড়ালেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। হাজার হাজার মানুষের সমাগম, সৌদি ধর্মগুরুর আগমন সব মিলিয়ে বঙ্গ রাজনীতিতে তীব্র চাঞ্চল্য।
বিধায়ক হুমায়ুন কবীরের বাবরি মসজিদের ভিত্তি স্থাপনকে ঘিরে বঙ্গ রাজনীতিতে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এই অনুষ্ঠানে যোগদানের জন্য সৌদি আরব থেকে দুটি কাজী বিশেষ কনভয়ে পৌঁছবেন মুর্শিদাবাদে। তাদের আবহে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে এনএইচ-১২ জুড়ে। মোরাদিঘির কাছে ২৫ বিঘা মাঠে প্রায় ৩ লক্ষ মানুষের সমাবেশ হতে পারে। সেই অনুযায়ী চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এছাড়াও, সাতটি ক্যাটারিং সংস্থা মিলে প্রস্তুত করছে ৪০,০০০ শাহী বিরিয়ানির প্যাকেট অতিথিদের জন্য। স্থানীয় বাসিন্দাদের জন্য আরও ২০,০০০ প্যাকেট, সব মিলিয়ে খাবারের খরচ ছাড়াচ্ছে ৩০ লক্ষ টাকা, আর গোটা ভেন্যুর বাজেট পৌঁছতে পারে ৭০ লক্ষ টাকায়।
ধানক্ষেতের ওপর তৈরি করা হয়েছে ১৫০ ফুট লম্বা ও ৮০ ফুট প্রস্থের একটি বিশাল মঞ্চ, যার সামনে বসার ব্যবস্থা প্রায় ৪০০ বিশেষ অতিথির জন্য। এই মঞ্চ তৈরিতে খরচ হয়েছে প্রায় ১০ লক্ষ টাকা। স্বেচ্ছাসেবকরাও প্রস্তুত প্রায় ৩,০০০ স্বেচ্ছাসেবক, তাদের মধ্যে ২,০০০ জন শুক্রবার ভোর থেকেই মাঠে কাজ শুরু করেছেন। তাদের দায়িত্ব, ভিড় নিয়ন্ত্রণ, প্রবেশপথ সামলানো এবং জাতীয় সড়কের যানজট রোধ।
অনুষ্ঠানের কর্মসূচি অনুযায়ী, সকাল ৮ টায় সৌদি ধর্মগুরু ও অতিথিদের আগমন ঘটেছে, সকাল ১০ টায় কোরআন তেলাওয়াত, বেলা ১২ টায় ভিত্তিপ্রস্তর স্থাপন। দুপুর ২ টোয় খাবার বিতরণ। পুলিশের নির্দেশ অনুযায়ী, বিকেল ৪ টের মধ্যে সম্পূর্ণ মাঠ ফাঁকা করে দিতে হবে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য দরকার সমস্ত নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছে।
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের