নিজস্ব প্রতিনিধি , মুম্বই - কোহলিকে আউট করে তার থেকেই বিরাট উপহার পেলেন গুজরাতের স্পিনার।বিজয় হজারে ট্রফিতে দিল্লির বিরুদ্ধে ম্যাচে বিরাট কোহলিকে ৭৭ রানে আউট করেছেন গুজরাতের বিশাল জয়সওয়াল। ম্যাচ শেষে কোহলির থেকে বিশেষ উপহার পেলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় কোহলির সঙ্গে তার ছবি রীতিমত ভাইরাল।
বিজয় হাজারে ট্রফিতে ২৯ বলে ৫০ রান করেন তিনি। এরপরও হাত খুলে খেলছিলেন। মনে হচ্ছিল, পরপর দু’ম্যাচে শতরান করবেন। তবে ৭৭ রানের মাথায় বিশালের বল ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলার চেষ্টা করেন। বল অতিরিক্ত ঘুরে যাওয়ায় বোল্ড আউট হন বিরাট। কোহলিকে আউট করার পর উচ্ছ্বাসে ফেটে পড়েন বিশাল। বিশ্বের সেরা ব্যাটারকে আউট করার স্বপ্ন পূরণ করলেন তিনি। কোহলিকে বোল্ড করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন গুজরাতের স্পিনার। খেলা শেষে সেই ম্যাচের বলে সই করে তা বিশালকে উপহার দেন কোহলি। তার সঙ্গে ছবিও তোলেন।
কোহলির সঙ্গে তার ছবি ও সই করা বলের ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন বিশাল। ক্যাপশনে বিশাল লিখেছেন , "যাকে বিশ্ব ক্রিকেট কাঁপাতে দেখেছি, তার সঙ্গে মাঠ ভাগ করে নেওয়া ও শেষ পর্যন্ত তাঁর উইকেট নেওয়া আমার জীবনের সবচেয়ে বড় মুহূর্ত। কখনও ভাবিনি এটা সত্যি হবে। বিরাট ভাইয়ের উইকেট সারা জীবন মনে রাখব। সুযোগটা পাওয়ায় ধন্যবাদ। এই বল আমার জীবনে পাওয়া সেরা উপহার।"
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের