নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান - পূর্ব বর্ধমানের মাধবডিহী থানার লোহাই গ্রামে আশা কর্মী তনুশ্রী দাসের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মাধবডিহী সাব সেন্টারের অধীনে লোহাই গ্রামের স্বাস্থ্য পরিষেবার দায়িত্বে ছিলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাড়ির ভিতর তনুশ্রী দাসকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে মাধবডিহী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য দেহটি হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
তবে এই ঘটনায় সরাসরি খুনের অভিযোগ তুলেছে মৃতার পরিবার। তনুশ্রীর বাবা ও মামার দাবি, 'তাঁকে খুন করার পর ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর জন্য দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। তনুশ্রীর উপর মানসিক অত্যাচার চলছিল, সেই কথা ও আমাদের জানিয়েছিল আগেই। আমার মেয়ে আত্মহত্যা করতে পারেনা এর পিছনে কোনও চক্রান্ত রয়েছে। নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য সামনে এনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।'
যদিও পুলিশের তরফে এখনও মৃত্যুর কারণ নিয়ে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। মাধবডিহী থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এটি আত্মহত্যা নাকি এর পিছনে রয়েছে কোনও গভীর চক্রান্ত বা হত্যার ঘটনা, তা ময়নাতদন্তের রিপোর্ট, তদন্তের পরই স্পষ্ট হবে।
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের