নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সরকারি হাসপাতালগুলিতে দালালচক্র, অব্যবস্থা ও অপরিচ্ছন্নতার বিরুদ্ধে এবার কড়া অবস্থান নিল আরজি.কর হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাস্থ্য পরিষেবাকে আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত করতে বায়োমেট্রিক ব্যবস্থাও চালুর ভাবনা শুরু হয়েছে। রোগী ও তাদের পরিজনদের হয়রানি রুখতে নজরদারি বাড়ানোর পাশাপাশি বেআইনি পার্কিং সহ একাধিক কঠোর নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনিক বৈঠকে।
শনিবার আরজি কর মেডিক্যাল কলেজে হাসপাতাল কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের বৈঠকে পরিষেবা ব্যবস্থাকে ঢেলে সাজানোর বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত দালালচক্রের দৌরাত্ম্য রুখতেই এবার কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী বা তাদের পরিবারের কাছ থেকে পরিষেবা পাইয়ে দেওয়ার নামে টাকা দাবি করা হলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শুধু দালালচক্র নয়, হাসপাতালের সামগ্রিক পরিবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে বৈঠকে। হাসপাতাল চত্বরে বেআইনি পার্কিং বন্ধে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে। পাশাপাশি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও করিডরে কুকুরের অবাধ বিচরণ রুখতেও নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতার উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। হাসপাতালের জরুরি পরিষেবা ঠিকভাবে কাজ করছে কি না, তা নিয়মিত খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত অফিসারদের সপ্তাহে অন্তত ৪২ ঘণ্টা কাজ করতে হবে বলেও নির্দেশ জারি হয়েছে। খুব শীঘ্রই হাসপাতালের কর্মীদের উপস্থিতি ও কাজের স্বচ্ছতা বজায় রাখতে বায়োমেট্রিক ব্যবস্থা চালুর বিষয়েও ভাবনাচিন্তা শুরু হয়েছে বলে সূত্রের খবর।
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের