নিজস্ব প্রতিনিধি, কলকাতা - বিশ্বকাপ মানেই আবেগ, আর সেই আবেগে প্রতি চার বছর অন্তর নতুন করে ভাসে টলিপাড়াও। কারও হৃদয় আর্জেন্টিনার নীল-সাদায়, কেউ আবার ব্রাজ়িলের সাম্বা ফুটবলের অনুরাগী। অন্যদিকে অনেকেরই একমাত্র স্বপ্ন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হাতে একবার অন্তত বিশ্বকাপের ট্রফি দেখতে পাওয়া। অভিনেতা, গায়ক থেকে পরিচালক— প্রত্যেকেরই রয়েছে আলাদা প্রিয় দল, প্রিয় ফুটবলার এবং বিশ্বকাপকে ঘিরে অগণিত স্মৃতি।
এই তালিকায় আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে রয়েছেন সাহেব ভট্টাচার্য ও সৌরভ পালোধী। ছোটবেলার মারাদোনা-জাদু থেকে শুরু করে পরে মেসির খেলা— সব মিলিয়ে আর্জেন্টিনার প্রতি তাদের ভালোবাসা আজও অটুট। অন্যদিকে ব্রাজ়িলের সমর্থক হিসেবে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ঊষসী চক্রবর্তী, দর্শনা বণিক, গৌরব চক্রবর্তী, বনি সেনগুপ্ত, ঋষভ বসু এবং প্রবীণ অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়। তবে ইমন চক্রবর্তীর সমর্থন একটু ব্যতিক্রমী— ব্রাজ়িল না খেললে তিনি আর্জেন্টিনার পক্ষেও গলা ফাটান।
শুধু ব্রাজ়িল বা আর্জেন্টিনা নয়, টলিপাড়ায় জার্মানির সমর্থকের সংখ্যাও কম নয়। অনুপম রায়, ঋতব্রত মুখোপাধ্যায় এবং গৌরব চক্রবর্তীর পরিবারের একাংশ বরাবরই জার্মানির সমর্থক। তাদের মতে, ব্যক্তিগত তারকার চেয়ে দলগত ঐক্য, শৃঙ্খলা ও লড়াকু মানসিকতাই জার্মানিকে আলাদা করে। একইসঙ্গে পর্তুগালের প্রতি ভালোবাসার কথাও জানিয়েছেন সপ্তর্ষি মৌলিক, রূপাঞ্জনা মিত্রের পরিবারের সদস্যরা এবং রোহন ভট্টাচার্য। বিশেষ করে রোনাল্ডোর হাতে বিশ্বকাপ দেখার ইচ্ছাই তাদের কাছে সবচেয়ে বড় স্বপ্ন।
তবে দল আলাদা হলেও এক জায়গায় সবাই একমত— বিশ্বকাপ শুধুই একটি টুর্নামেন্ট নয়, এটি আবেগ, স্মৃতি ও প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা এক ভালোবাসার নাম। পরিবারের সমর্থন, শৈশবের স্মৃতি কিংবা প্রিয় ফুটবলারের অনুপ্রেরণা— সবকিছু মিলিয়েই টলিপাড়ার তারকারা অপেক্ষায় রয়েছেন ফুটবলের মহারণের। এবার শেষ হাসি কে হাসবে, আর্জেন্টিনা, ব্রাজ়িল, জার্মানি নাকি পর্তুগাল— সেই উত্তর দেবে সময়ই।
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের