নিজস্ব প্রতিনিধি , মুম্বই - সালমান খান কখনোই ধর্মবিরোধী বার্তায় বিশ্বাসী নয়। বরং , সবধর্ম সমন্বয় মূলক বার্তা দিয়ে থাকেন। আবার কখনও এনজিও খুলে দুস্থদের সাহায্য করেন। দুস্থদের ভগবান বললেও ভুল হবে না। সেই সালমান খানকে দেখা গেল রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ আরএসএসের অনুষ্ঠানে। যেখানে সালমান ছাড়াও উপস্থিত ছিলেন বেশ কয়েকজন বলি তারকারা। সেখানে সপক্ষে ভাইজানের প্রশংসা করলেন সংঘের প্রধান মোহন ভগবত।
নিরাপত্তার চাদরে মুড়ে অনুস্তাহেন পৌঁছান সালমান। ভাইজানকে দেখে উচ্ছ্বসিত ছিলেন সকলেই। সালমানকে দেখে তার প্রশংসা করতে পিছু পা হননি মোহন ভগবত। তিনি বলেন , "কলেজ পড়ুয়ারা সালমান খানের ফ্যাশন অনুকরণ করেন। কিন্তু কেন তারা তা করে? কলেজ পড়ুয়ারা সাফ জানান , সালমান করেন বলেই তাঁরাও এই ফ্যাশন অনুকরণ করেন। এভাবেই সলমনের উচিত সামাজিক মূল্যবোধকেও ফ্যাশন বা ট্রেন্ডে পরিণত করা।"
আরএসএসের আসল কাজ আসলে কি? এই নিয়ে মোহন ভগবত বলেন , "আরএসএসের কাজে একেবারেই ব্যতিক্রমী। এই ধরণের কাজ বিশ্বের কোথাও আর হয় না। বর্তমানের ভারতের নানা প্রান্তের পাশাপাশি বিদেশ থেকেও অনেকে আরএসএসের কাজ দেখতে আসে। ইউরোপ, আমেরিকা, দক্ষিণ পূর্ব এশিয়া বা মধ্যপ্রাচ্য কিংবা আফ্রিকা থেকে আসা অনেকেই আরএসএসের কাজের প্রশংসা করেন। তাঁরা বলেন আরএসএসের কাজের পদ্ধতি তরুণ প্রজন্মের জন্য প্রাসঙ্গিক। গৌতম বুদ্ধের পর সম্ভবত ভারতীয় ইতিহাসে কোনও সর্বভারতীয় প্রচেষ্টা এমন বিপুল সাফল্য পায়নি।"
আবার ভাইজানের উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক ডামাডোল। শিবসেনা নেতা সঞ্জয় রাউত আরএসএসকে নিশানা করেছেন। তাঁর মতে, “হয় ভিড় টানতে কিংবা মুসলমানরাও আরএসএসের অনুষ্ঠানে স্বাগত এই বার্তা দিতেই সলমনকে আমন্ত্রণ জানানো হয়েছে?" আবার সংঘ প্রধানকে প্রশ্ন ছুঁড়ে তিনি বলেছেন , "এটা কি মুসলমান বিরোধী রাজনীতি?"
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের