নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - SIR প্রক্রিয়া ঘিরে চাপ ও মানসিক অবসাদের অভিযোগে ফের এক BLO র মৃত্যুর ঘটনা রাজ্যজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। এবার ঘটনাস্থল রানিবাঁধ। রবিবার সকালে BLO র ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
মৃতের নাম হারাধন মণ্ডল। তিনি বাঁকুড়ার রানিবাঁধ ব্লকের রাজাকাটা এলাকার ২০৬ নম্বর বুথের বুথ লেভেল অফিসার (BLO) হিসেবে দায়িত্বে ছিলেন। পেশায় তিনি ছিলেন একজন স্কুল শিক্ষক। রবিবার সকালে নিজের কর্মস্থল স্কুল থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় বলে জানা গেছে। মৃত দেহের পাশ থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয় বলে জানা যায়। যাতে বিএলওর সইও রয়েছে।
উদ্ধার হওয়া চিঠিতে লেখা, 'আমি আর চাপ নিতে পারছি না, বিদায়। এই বিএলও কাজের জন্য আমিই দায়ী। এর সঙ্গে কারও যোগ নেই, ভুল আমার। আমার ছেলে কোনও কাজ করতে দেয়নি। আমি সব করেছি। আমি কাউকে বিশ্বাস করিনি। সব ঠিক করে ভুল করলাম। ক্ষমা কর আমাকে।' এই চিঠিকে ঘিরে SIR প্রক্রিয়ার কাজের চাপ এবং মানসিক অবসাদের বিষয়টি নতুন করে সামনে এসেছে। খবর পেয়ে রানিবাঁধ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, রাজ্যজুড়ে SIR প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই একাধিক জায়গায় আত্মহত্যার ঘটনা সামনে এসেছে। কোথাও ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায় আত্মহত্যার ঘটনা ঘটেছে। আবার কোথাও অতিরিক্ত কাজের চাপে আত্মঘাতী হয়েছে BLO। শুনানি পর্বেও সেই একই ধরনের ঘটনা সামনে আসলো।
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের