নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ৬০ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় জর্জরিত শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা। গতকাল তাদের সাধের রেস্তোরাঁ বন্ধের আলোচনা শুরু হয় শিল্পার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। যেখানে বলা হয় , রেস্তোরাঁ বন্ধের আগে শেষবারের মত একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হবে। এই পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে। অনেকেরই দাবি ছিল , আর্থিক সঙ্কটে পড়ে এবার রেস্তোরাঁ বন্ধ করে দিতে হচ্ছে। শোরগোল পরে যায় নেটপাড়ায়। পরিস্থিতি বেগতিক দেখে অবশেষে মুখ খুললেন বলি অভিনেত্রী।
বাস্টিয়ান মুম্বইয়ের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে , আসলে রেস্তোরাঁ কোনোভাবেই বন্ধ হচ্ছে না। বরং এটিকে নতুন রূপ দেওয়া হচ্ছে। রেস্তোরাঁর নতুন নাম ' আম্মকাই'। অক্টোবর মাসের মাঝামাঝি সময় থেকে এই রেস্তরাঁ নতুনভাবে খুলতে চলেছে।বিবৃতিতে আরও বলা হয়েছে, আপনারা গুজব ছড়ান, আমরা বরং অতিথিদের চা পরিবেশন করি। আমাদের ব্র্যান্ড এবার পুরনো অধ্যায় শেষ করে নতুন রূপে ফিরতে চলেছে।
উল্লেখ্য , বৃহস্পতিবার একটি পোস্ট করে শিল্পা লেখেন, "একটা যুগের সমাপ্তি হবে। যেহেতু আমরা মুম্বইয়ের সবচেয়ে আইকনিক রেস্তরাঁকে বিদায় জানাব। অনেক ভাল স্মৃতি উপহার দিয়েছে এই রেস্তোরাঁ। শেষবার এখানে একটি সান্ধ্য অনুষ্ঠান আয়োজন করব।" এরপরেই রেস্তোরাঁ বন্ধের জল্পনা শুরু হয়। অবশেষে সত্যিটা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের