নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বঙ্গবিভূষণ সম্মান হাতছাড়া হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সুরবদল বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে করা বিতর্কিত মন্তব্যের জেরে রাজ্য সরকারের কড়া পদক্ষেপের পর এবার প্রকাশ্যে দুঃখপ্রকাশ করলেন তিনি। সোশাল মিডিয়ায় ভিডিও বার্তায় অনন্ত মহারাজ জানালেন, তার মন্তব্যে কেউ মানসিকভাবে আঘাত পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত।
নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অনন্ত মহারাজের মন্তব্য ঘিরে গত কয়েকদিন ধরেই তৈরি হয়েছিল বিতর্ক। তার বক্তব্য প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের একাংশের মধ্যেও ক্ষোভ তৈরি হয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পর। নেতাজিকে অপমান কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপরই বৃহস্পতিবার অনন্ত মহারাজের কাছ থেকে বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাহার করে নেয় রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় রাজ্যের তরফে তাকে এই সম্মান দেওয়া হয়েছিল।
সরকারের এই সিদ্ধান্তের পর প্রথমে অবশ্য নিজের বক্তব্যের পক্ষেই সওয়াল করেন অনন্ত মহারাজ। তিনি দাবি করেন, নেতাজিকে অপমান করার কোনও উদ্দেশ্য তার ছিল না। তার বক্তব্য, ‘ যে সময়ের কথা বলেছি, তখন আমার জন্ম হয়নি। আমি নেতাজিকে অপমান করিনি। কাউকে গালাগালও করিনি। নিজের মুখ থেকে কোনও মিথ্যা কথা বা মনগড়া রূপকথা বানিয়ে বলিনি। কারও নামে বদনামও করিনি। শুধুমাত্র ঐতিহাসিক কিছু তথ্য সামনে তুলে ধরেছি। আমি অন্যায় করে থাকলে আইনি শাস্তি দেওয়া যেতেই পারে।’
কিন্তু বঙ্গবিভূষণ প্রত্যাহারের কয়েক ঘণ্টার মধ্যেই বদলে গেল সেই সুর। ফেসবুকে প্রকাশিত ভিডিও বার্তায় অনন্ত মহারাজ বলেন, 'নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্যে কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।' অনন্ত মহারাজের এই সুরবদলকে ঘিরেও শুরু হয়েছে আলোচনা।
বিপজ্জনক বাড়ি নিয়ে মালিক-ভাড়াটিয়ার পাল্টা দাবি
৭০তম BPSC বাতিল-সহ একাধিক দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা, উত্তেজনা পাটনায়
চিকিৎসার একাধিক ক্ষেত্রে নিয়মের প্রয়োগ নিয়ে চিকিৎসকদের মধ্যে আলোচনা
তদন্তে সহযোগিতার নির্দেশ, জিজ্ঞাসাবাদে ডাকতে হলে ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে
শিশুদের ভবিষ্যৎ নিয়ে সাহায্যের আশ্বাসে দলীয় কার্যালয়ে হাজির পরিবার
সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম
মাসের একাধিক দিনে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
১৯ অগস্টের ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, স্থায়ী পুলিশ ফাঁড়ির আবেদন
নতুন সরকারের প্রথম পুজো বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ
টাস্ক ফোর্স সক্রিয়, বেআইনি মজুতকারীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
মৃত্যুর আগে ভিডিওতে শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির দাপট
বিটি রোডে নির্মাণের জন্য পুরনিগমের ছাড়পত্র
ফ্ল্যাটের কাজের টাকা নিয়ে বচসা, বেহালা থানায় দায়ের নালিশ
কাশেম সিদ্দিকী কালীঘাটে, 'গোপন ব্যালটে' ফ্লোর টেস্ট চাইলেন কুণাল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের