নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বাবার হার্ট অ্যাটাকের পর হবু বরের শারীরিক অবনতি। একের পর এক খারাপ ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছিলেন স্মৃতি মন্ধানা। এরই মাঝে অন্য মহিলার সঙ্গে চ্যাট ভাইরাল হওয়ার পর মাথায় বাজ ভেঙে পড়ে স্মৃতির। পলাশের সঙ্গে সব সম্পর্ক সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলেন। স্মৃতির বিয়ে ভাঙ্গা নিয়ে সেই মেরি ডি’কস্টা নামক মেয়েটিকে কাঠগড়ায় তুলছেন নেটিজেনরা। এবার সেই স্ক্রিনশট নিয়ে মুখ খুললেন মেরি।
মঙ্গলবার সকাল থেকে মেরির সঙ্গে পলাশের ঘনিষ্ঠ কথাবার্তার স্ক্রিনশট ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। কোনওটায় পলাশ বলছেন, ‘চলো একসঙ্গে সাঁতার কাটতে যাই।’ আবার কোনওটায় একসঙ্গে সমুদ্রসৈকতে যাওয়ার প্রস্তাব দিচ্ছেন পলাশ। স্মৃতিকে ডেট করাটা কষ্টকর হয়ে উঠছে বলেও দাবি করেছেন পলাশ। সেসব ভাইরাল হতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। এবার মেরি জানালেন তিনি আগেই পলাশের এইসব কথোপোকথনের অংশ ভাইরাল করেছেন।
সোশ্যাল মিডিয়া পোস্টে মেরি জানিয়েছেন , "চ্যাটের স্ক্রিনশট আমি ছড়িয়েছিলাম জুলাই মাস নাগাদ। তখন কেউ খেয়াল করেনি, কারণ পলাশকে কেউ চিনত না। এপ্রিল-মে মাস নাগাদ পলাশের সঙ্গে আমার এই কথোপকথন হয়েছে। কিন্তু ওর সাথে আমার কোনওদিন দেখা হয়নি। সেই সঙ্গে জানিয়ে দিচ্ছি, আমি কোরিওগ্রাফার নই। আমার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় পলাশকে দেখা যায়নি। যেহেতু ভুল বোঝাবুঝি হচ্ছে, তাই আমি সবকিছু স্পষ্টভাবে জানিয়ে দিলাম। আমি নিজেও স্মৃতির ভক্ত।"
বিশ্বকাপের পরই জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত আর্জেন্টাইন মহাতারকার
দল ঘোষণার আগে ফিটনেস পরীক্ষার অপেক্ষা হার্দিক-নীতীশ-সুন্দরের
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
দলীপ ট্রফির সেমিফাইনালে ৯২ রানের ঝোড়ো ইনিংস, সর্বকনিষ্ঠ হাফসেঞ্চুরিয়ান হলেন বৈভব
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের