নিজস্ব প্রতিনিধি , বেঙ্গালুরু - লখনউয়ের বিপক্ষে বিধ্বংসী ইনিংস খেলে জয়ের নায়ক হলেও বিরাটের অসুস্থতার খবরে এখন কপালে চিন্তার ভাঁজ আরসিবি ভক্তদের। বুধবার রাতের চিন্নাস্বামী স্টেডিয়ামে কোহলির ব্যাট যখন আগুন ঝরাচ্ছিল, গ্যালারিতে তখন উৎসবের মেজাজ। কিন্তু ম্যাচ শেষ হতেই ছবিটা বদলে গেল নিমেষে। জয়ের হাসি মুখে থাকলেও শরীর যে পুরোপুরি সায় দিচ্ছে না, সেটা লুকোতে পারেননি আধুনিক ক্রিকেটের এই কিংবদন্তি।
রবিবার মুম্বইয়ের বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পাওয়ায় লখনউয়ের বিরুদ্ধে প্রথম একাদশে ছিলেন না কোহলি। তবে 'ইমপ্যাক্ট প্লেয়ার' হিসেবে মাঠে নেমে ঠিকই নিজের দাপট দেখিয়েছেন। মাত্র ৩৪ বলে ৪৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি। হাফসেঞ্চুরি হাতছাড়া হলেও অরেঞ্জ ক্যাপের দৌড়ে সবাইকে ছাড়িয়ে মগডালে উঠে বসেছেন এই কিংবদন্তি। বেশ কিছুদিন ধরে কোহলি জ্বরে কাবু ছিলেন বিরাট। তার মতো ফিটনেস সচেতন ক্রিকেটার যখন বলেন তিনি সুস্থ নন, তখন পরিস্থিতির গুরুত্ব বুঝে নিতে অসুবিধা হয় না।
ম্যাচ শেষে নিজের শারীরিক অবস্থা নিয়ে মুখ খোলেন প্রাক্তন ভারত অধিনায়ক। তিনি জানান, 'আমি এখনো ১০০ শতাংশ ফিট নই। তবে হ্যাঁ, আগের চেয়ে ভালো আছি। আগের ম্যাচে হাঁটুটা ফুলে ছিল। তাছাড়া গত ৪-৫ দিন শরীরটাও ভালো যাচ্ছে না। আমি পুরোপুরি সুস্থ নই। তবে নিজের সেরা ফিটনেসের দিকেই এগোচ্ছি। আজও শুরুটা ভালো করেছিলাম। ম্যাচটা শেষ করতে পারলে আরও ভালো লাগত'।
বেঙ্গালুরু ভক্তদের জন্য বিরাটের এই ফিটনেস আপডেট কিছুটা ভয়ের কারণ হলেও, তার লড়াই করার মানসিকতা সাহস দিচ্ছে দলকে। অরেঞ্জ ক্যাপ ধরে রাখার পাশাপাশি জয়ের ধারা বজায় রাখতে কোহলির সুস্থ থাকা এখন অপরিহার্য। সামনের ম্যাচগুলোতে তিনি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবেই থাকেন নাকি মূল একাদশে ফেরেন, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা ক্রিকেট দুনিয়া।
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের