নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নারীরা কোনোভাবেই নিরাপদ নয়। সাধারণ নারী তো দূরের কথা সেলিব্রিটিরাও একের পর এক ভয়ানক ঘটনার শিকার হচ্ছেন। মৌনি রায়ের সঙ্গেও ভরা মঞ্চে যৌন হেনস্থার ঘটনা ঘটে। সেই বিষয়ে এবার মুখ খুললেন টলি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ঘটনায় রীতিমত ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
শুভশ্রী বলেছেন , "কয়েক সপ্তাহ আগে আমরা নতুন বছর উদযাপন করেছি। আমরা ২০২৬ সালে পা রেখেছি। তাতে নতুন কিছুই হয়নি, এখনও মহিলাদের হেনস্তা করা হচ্ছে। ভোগ্য পণ্য হিসাবে ভাবা হচ্ছে। সমাজের ঠিক কোন স্তরে ওই মহিলা বসবাস করেন, তাতে কিছু যায় আসে না। এই ব্যবহার ২০২৬ সালেও চলতে থাকবে। বিরক্তি ছাড়া আর কিছুই হয় না। মৌনী তুমি যথেষ্ট শক্তিশালী মহিলা। তুমি দুঃসহ অভিজ্ঞতার কথা শুনে আমার রক্ত ক্ষোভে ফুটছে। তুমি সকল মহিলার প্রতিনিধি হয়ে তোমার বিরুদ্ধে ঘটা অন্যায়ের প্রতিবাদে সুর তুলেছো। আরও শক্তিশালী হও।"
উল্লেখ্য , মৌনী রায়ের সঙ্গে ঠিক কি হয়েছিল তা নিজেই জানিয়েছেন অভিনেত্রী। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন , "কার্নালে একটি অনুষ্ঠান ছিল। আমি ওই অনুষ্ঠানে উপস্থিত দু’জন কাকুর বয়সি অতিথির ব্যবহার নিয়ে বিরক্ত। অনুষ্ঠান শুরুর সময় আমি মঞ্চের দিকে যখন হেঁটে যাচ্ছি, তখন ওই কাকুর বয়সি ভদ্রলোক তাঁর পরিবারের পুরুষ সদস্যরা আমার সঙ্গে ছবি তুলতে চান। আমার কোমরে হাত দেন। আমার এটা একেবারেই পছন্দ নয়। আমি বলি দয়া করে হাত সরান। মঞ্চে আরও কাণ্ড ঘটে। ওই দুই কাকু অশ্লীল অঙ্গভঙ্গি করেন। প্রথমে আমি ভদ্রভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করি। তারা আমার দিকে গোলাপের পাঁপড়ি ছোড়ে। আমি বুঝতে পেরে বিরোধিতা করি।"
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের