নিজস্ব প্রতিনিধি, কলকাতা - বৃহস্পতিবার I-Pac-এর কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে হানা দেয় ইডি। ইডির অভিযানের মাঝেই লাউডন স্ট্রিটে I-Pac-এর কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক তরজা। সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, “আমার বাড়িতে CID এসেছিল, কিন্তু আইন হাতে তুলিনি।“
সাংবাদিক সম্মেলনে শুভেন্দু অধিকারী বলেন, “আমি নিজে ভুক্তভুগি। আমার বাড়িতে ৩ বার CID এসেছিল। আমি সেখানে উপস্থিত ছিলাম না। আমার পরিবারের সদস্যরা তাঁদের সাহায্য করেছিলেন। আইন হাতে তুলে নেয়নি কেউ। কলকাতা হাইকোর্টে এসে হস্তক্ষেপ চেয়েছি। কিন্তু আমি আইন হাতে তুলে নেওয়ার পরামর্শ দিইনি। আমার অফিসে রেট করেছে। কিন্তু খালি হাতে ফিরেছে। তবুও আমি আইন হাতে তুলিনি।“
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে শেক্সপিয়র সরণী সংলগ্ন লাউডন স্ট্রিটের একটি বহুতল আবাসনে নির্বাচন কৌশল রচনাকারী সংস্থা I-Pac-এর কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকরা। তল্লাশি চলাকালীন সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা। এরপর সেখান থেকে সবুজ ফাইল হাতে নিয়ে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী।
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের