নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রথম জয়ের লক্ষ্যে বৃহস্পতিবার মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ। ইডেন গার্ডেন্সে চলতি আইপিএল মরশুমের প্রথম ম্যাচ। দুই দলই একটি করে ম্যাচ খেলে নিয়েছে তবে জয় পায়নি। আজকেও যেকোনো একটি দলই জয়ের মুখ দেখবে। তাই কলকাতা-হায়দ্রাবাদের মধ্যে যেকোনো এক দলকে ফের অপেক্ষা করতে হবে পরবর্তী ম্যাচের জন্য। ভারতীয় সময় অনুযায়ী ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৭:৩০ টা নাগাদ।
প্রথম ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে হেরেছেন ঈশান কিশানরা। অন্যদিকে , মুম্বইয়ের বিরুদ্ধে ধূলিসাৎ হয়ে যায় কলকাতা। তবে ব্যাটিং ভাল হয়েছিল দুই দলেরই। এবার ইডেনের পিচে কোন দল বাজিমাত করতে পারে সেটাই দেখার। স্পিন অ্যাটাকের দিক থেকে ঘরোয়া শিবির অনেকটাই এগিয়ে। এখন ইডেনের পিচও বদলেছে। তাই ১৮০ রান সেইভাবে নিরাপদ নয়। অনায়াসেই এই পিচে ২০০ এর বেশি রান হবে। ফিন অ্যালেনের জন্য নিশ্চিতভাবে আলাদা পরিকল্পনা থাকবে হায়দ্রাবাদের। আবার হেড যেন হেডএক না হয় সেই দিকেও নজর থাকবে কলকাতার।
তবে কোনো একজন খেলোয়াড় নয়। দুই দলেরই একগুচ্ছ তারকা রয়েছে। যেকেউ যেকোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। অনিকেত ভার্মা আগের দিন ভাল ব্যাটিং করেছেন। আগের মরশুমেই বুঝিয়ে দিয়েছেন তার দক্ষতা। এছাড়াও , নীতীশ , ক্লাসেন , ঈশান তো আছেনই। হায়দ্রাবাদের অধিনায়ক সুন্দর ছন্দে আছেন। তবে আজ ফিন অ্যালেনের থেকে বিশ্বকাপ সেমিফাইনালের মত একটি ইনিংস আশা করবেন সকলে। রাহানেও নিজের ক্লাসের পরিচয় দিয়েছেন প্রথম ম্যাচে।
কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য একাদশ -
ফিন অ্যালেন, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), আংকৃশ রঘুবংশী(উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিং, রমনদীপ সিং, অনুকূল রয় বৈভব অরোরা, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, ব্লেসিং মুজারাবানি।
হায়দ্রাবাদ সম্ভাব্য একাদশ -
ট্রাভিস হেড , অভিষেক শর্মা , ঈশান কিশান (অধিনায়ক - উইকেটরক্ষক), নীতীশ কুমার রেড্ডি , হেনরিক ক্লাসেন , সলিল আরোরা , অনিকেত ভার্মা , হর্ষ ডুবে , হর্ষল প্যাটেল , ডেভিড পেন , জয়দেব উনাডকাট।
বিশ্বকাপের পরই জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত আর্জেন্টাইন মহাতারকার
দল ঘোষণার আগে ফিটনেস পরীক্ষার অপেক্ষা হার্দিক-নীতীশ-সুন্দরের
দলীপ ট্রফির সেমিফাইনালে ৯২ রানের ঝোড়ো ইনিংস, সর্বকনিষ্ঠ হাফসেঞ্চুরিয়ান হলেন বৈভব
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের