নিজস্ব প্রতিনিধি , দিল্লি - পুরোনো দলের বিরুদ্ধে বদলা প্রায় নিয়েই নিয়েছিলেন ডেভিড মিলার। অনবদ্য লড়াই চালিয়ে দলকে প্রায় জয় এনেই দিয়েছিলেন প্রোটিয়া তারকা। তবে শেষমেষ নিজের ভুলেই গোটা দলকে ভোগালেন মিলার। চলতি মরশুমের প্রথম জয় পেল গুজরাত। জয়ের হ্যাটট্রিক হল না দিল্লি ক্যাপিটালসের। প্রথমে ব্যাট করে ২১০ রান তোলেন শুভমন গিলরা। সেই রান তাড়া করতে নেমে মাত্র ১ রানে হার স্বীকার করেন অক্ষর প্যাটেলরা। প্রত্যাবর্তন হল শুভমন গিল ও কেএল রাহুলের।
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেল। ব্যাটে নেমে সাই সুদর্শন রান করতে পারলেন না। তবে তৃতীয় ম্যাচে ফিরে এলেন গিল। গত ম্যাচে বাইরেই ছিলেন তিনি। অরুণ জেটলি স্টেডিয়ামে তার ব্যাট থেকে এল মূল্যবান ৭০ রান। মারেন ৫ টি ছয় সহ ৪ টি চার। এরপর নিজের জাত চিনিয়ে দিলেন জস বাটলার। ৫ টি ছয়সহ ৩ টি চারের মাধ্যমে করেন ৫২ রান। এরপর ওয়াশিংটন সুন্দরও অর্ধ শতরান পেয়েছেন। মারেন ৬ টি চার ও ২ টি ছয়। ফিলিপসও শেষে ১ টি করে চার - ছক্কা যোগ করেন।
জবাবে ব্যাটে নেমে ঘরের মাঠে শুরুটা দারুণ হয় দিল্লি ক্যাপিটালসের। দুরন্ত ছন্দে থাকা পাথুম নিঃশঙ্কা করেছেন ২৪ রান। মারেন ৬ টি চার ১ টি ছয়। বেশ কয়েকমাস ধরে অনবদ্য ছন্দে রয়েছেন তিনি। সঙ্গে কামব্যাক হয় কেএল রাহুলের। নীতিশ রানা আজও ব্যাট চালাতে পারলেন না। অন্যদিকে ফর্মের তুঙ্গে থাকা রিজভি গোল্ডেন ডাক। অক্ষর প্যাটেলও ব্যর্থ। এরপর ট্রিস্তান স্টাবসের সঙ্গে জুটি বাঁধতে চেয়েছিলেন কেএল রাহুল। যা ভীষণই আবশ্যক ছিল দলের জন্য। ঠিক তখনই নাটকীয় মোড়। ভুল বোঝাবুঝিতে রান আউট হন প্রোটিয়া তারকা। ডাইরেক্ট হিট করেন সাই সুদর্শন। সেই ওভারেই বাইরের বল খোঁচা মারতে গিয়ে আউট হন রাহুল।
এরপর শুরু হয় ডেভিড মিলার শো। একসময় ধরাছোঁয়ার বাইরের ম্যাচ পকেটে পুড়ে নিয়েছিল দিল্লি। শেষ ওভারে বাকি ছিল ১৩ রান।প্রথম বলে চার মেরেই আউট হন ভিপরাজ নিগম। এরপর কুলদীপ যাদব বুদ্ধি করে মিলারকে স্ট্রাইক দেন। মিলার ছক্কা হাঁকান।এরপরই ভুলটি করলেন। ১ রান নেওয়ার সুযোগ থাকলেও নিলেন না। উচিত ছিল ১ রান নিয়ে ম্যাচ আগে ড্র করা। কারণ কুলদীপ বোলার হলেও ব্যাট হাতে ভরসাযোগ্য। এরপরের বলটি লাফিয়ে মারতে চেয়েও পারেননি। বাই রান চুরি করার সময় বাটলার রান আউট করেন কুলদীপকে। হতাশা চোখে পড়েছিল গোটা দলের। ফের চোক করলেন দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়। হিরো হতে হতেও ভিলেন হয়েই থেকে গেলেন। ওই এক রান না নেওয়ার সিদ্ধান্তই ভোগাল গোটা দিল্লি দলকে।
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের