নিজস্ব প্রতিনিধি , বেঙ্গালুরু - ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মতই শুরু করল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে দাপুটে জয় পেয়েছেন বিরাট কোহলিরা। ১৫.৪ ওভারে ২৬ বল বাকি থাকতে বিরাট পাডিকালদের দৌলতে রান তাড়া করেছে আরসিবি। এই জয়যাত্রা আরও বিশেষ হয়ে উঠল একটি রেকর্ডে। প্রথম ম্যাচেই নজির গড়ল বেঙ্গালুরু।
আইপিএলের ইতিহাসে ২০০ বা তার বেশি রান দ্রুততম ও সফলভাবে তাড়া করে নজির গড়েছে বেঙ্গালুরু। ভেঙে দিয়েছে রাজস্থান রয়্যালসের রেকর্ড। গত মরশুমে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ১৫.৫ ওভারে ২১০ রান তুলে জয় পেয়েছিল রাজস্থান। শনিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাটরা ১ বল কম খেলে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে দেন।
রাজস্থানের আগে এই রেকর্ড ছিল বেঙ্গালুরুর দখলেই। ২০২৪ মরশুমে গুজরাতের বিরুদ্ধে ১৬ ওভারে ২০০-র বেশি রান তাড়া করে জয় পেয়েছিল বেঙ্গালুরু। তবে রাজস্থানের জন্যই সেই রেকর্ড হাতছাড়া হয়। তবে এক বছরের মধ্যেই আইপিএলের এই রেকর্ড নিজেদের দখলে করে নিলেন কোহলিরা। বাকি দলগুলিকে রীতিমত হুঙ্কার দিয়ে শুরু করলেন বিরাট। রান চেজ করতে নেমে তিনি যে এখনও মাস্টার তা বুঝিয়ে দিলেন কোহলি। ৫ টি চার সহ ৫ টি ছয়ের সঙ্গে অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলেছেন বিরাট।
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের